মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

কাপ্তাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন  

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

রাঙামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। 

এই উপলক্ষে বুধবার  (৩১  জুলাই) সকাল ১০ টায়  উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে র‍্যালী বের করা হয়। উপজেলা পরিষদ চত্বর হতে শুরু হয়ে র‍্যালীটি কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।র‍্যালী শেষে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন এতে সভাপতিত্ব করেন। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান  মো: নাছির উদ্দিন।

কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান বিউটি হোসেন, সহকারী কমিশনার (ভূমি)  স্বরূপ মুহুরী, উপজেলা  প্রাণীসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা:  এনামুল হক হাজারী, উপজেলা কৃষি কর্মকর্তা  ইমরান আহমেদ এবং  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: হোসেন।

এসময় বক্তব্য রাখেন কাপ্তাই বিএফডিসির মার্কেটিং অফিসার  মো: মুকিত বিন নূর হাসান   মৎস্যজীবি সনজিত তনচংগ্যা ও বিজয় মারমা।সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান স্বাগত বক্তব্য রাখেন।

আলোচনা শেষে কাপ্তাই উপজেলা পর্যায়ে সফল মৎস্যচাষী সনজিত তনচংগ্যা, অংসা মারমা এবং সুইটি চৌধুরীকে সনদপত্র ও নগদ ২ হাজার টাকা তুলে দেওয়া হয়। সবশেষে মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা সদর পুকুরে ২০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

এদিকে মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে কাপ্তাই তথ্য অফিসের সহযোগিতায় মৎস্য বিষয়ক প্রামাণ্য চিত্র প্রর্দশন করা হয়।

প্রসঙ্গত: এই বছর জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য হলো ” ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ “

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে...

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ

শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ...

রামগড়ে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির...

লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বান্দরবানের লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও...

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ...

লোহাগাড়ায় ঘুরতে বেরিয়ে আর ফেরা হলো না, লাশ হলেন দুই বন্ধু

চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক...

আরও পড়ুন

রামগড়ে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রামগড়ে শোভা যাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে রামগড়  উপজেলা ও...

লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বান্দরবানের লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) লামা উপজেলা বিএনপি (একাংশ) ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত...

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরীকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বাগত জানিয়েছে বান্দরবান জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী...

লোহাগাড়ায় ঘুরতে বেরিয়ে আর ফেরা হলো না, লাশ হলেন দুই বন্ধু

চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক আরোহী নিহত হয়েছেন।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার ঠাকুরদিঘী ব্রিজ সংলগ্ন...