মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

কর্ণফুলীর তারেক হত্যা মামলা, দুই সহোদরের দুই দিনের রিমান্ড মঞ্জুর

সিনিয়র করেসপন্ডেন্ট

কর্ণফুলী উপজেলার মো. তারেক (২৪) হত্যা মামলার দুই ঘাতক আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৯ জুলাই) দুপুরে চট্টগ্রাম আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতের বিচারক মো. সালাহ উদ্দিস থানা পুলিশের আবেদনের প্রেক্ষিতে এ রিমান্ড মঞ্জুরের আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন-কর্ণফুলীর দক্ষিণ শাহমীরপুর গ্রামের মো. আবু তাহের এর ছেলে মো. কায়সার (৩৬) ও মো. আলমগীর (৪২)।

একই মামলায় পলাতক রয়েছেন তিন আসামি যথাক্রমে-আবু তাহের এর ছেলে মো. আবছার (৩৩), মৃত নুর আলমের ছেলে মো. জামাল (২৯) ও ছিদ্দিক আহমদ এর ছেলে মো. বেলাল (৩২)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত (১৯ জুলাই) শুক্রবার রাত ৮ টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের (৭ নম্বর ওয়ার্ড) দক্ষিণ শাহমীরপুর উত্তম পাড়া এলাকার কর্ণফুলী নদীর পাড়ে একটি কাঠের নৌকায় ভিকটিম মো. তারেক ও তাঁর বন্ধুরা বসে আড্ডা দিচ্ছিলেন।

পরে নৌকার মালিকপক্ষ এসে মো. আলমগীর, মো. কায়ছার ও মো. আবছার তাঁদের কে নৌকায় বসতে নিষেধ করেন। পরে দু’পক্ষের কথা-কাটাকাটির জেরে এক পর্যায়ে নৌকার মালিকরা লাঠিসোঁটা নিয়ে তারেক কে বেশ মারধর করে।

এতে তারেকের মাথায় প্রচুর জখম হয়। পরে তার সহপাঠি ও স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে বুধবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় মো. তারেক এর বড় বোন ফরিদা আকতার (৩৬) বাদি হয়ে পাঁচ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরো ৪-৫ জনকে আসামি করা হয়।

ওদিকে, মামলা রেকর্ড হওয়ার সাথে সাথে সিএমপি’র বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শাকিলা সোলতানা এর সার্বিক দিক-নির্দেশনায় এডিসি হুমায়ুন কবির ও কর্ণফুলী জোনের এসি আসিফ মো. গালিব এর তত্ত্বাবধানে কর্ণফুলী থানার ওসি মো. জহির হোসেন ও ওসি তদন্ত মো. মেহেদী হাসান এর নেতৃত্বে এসআই মো. মোবারক হোসেন, এসআই মো. মিজানুর রহমানের চৌকস বুদ্ধিদীপ্ত অভিযানে মামলা হবার ২৪ ঘন্টার আগেই দুই ঘাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হন।

গ্রেফতার পরবর্তী জিজ্ঞাসাবাদে দুই সহোদর আসামি মো. আলমগীর ও কায়সার হোসেন মারধর করার কথা স্বীকার করেন। নিহত মো. তারেক বড়উঠান (৭ নম্বর ওয়ার্ড) দক্ষিণ শাহমীরপুর গ্রামের জামালের বাপের বাড়ির মৃত নুরুল আলমের ছেলে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে...

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ

শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ...

রামগড়ে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির...

লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বান্দরবানের লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও...

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ...

লোহাগাড়ায় ঘুরতে বেরিয়ে আর ফেরা হলো না, লাশ হলেন দুই বন্ধু

চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক...

আরও পড়ুন

রামগড়ে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রামগড়ে শোভা যাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে রামগড়  উপজেলা ও...

লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বান্দরবানের লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) লামা উপজেলা বিএনপি (একাংশ) ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত...

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরীকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বাগত জানিয়েছে বান্দরবান জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী...

লোহাগাড়ায় ঘুরতে বেরিয়ে আর ফেরা হলো না, লাশ হলেন দুই বন্ধু

চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক আরোহী নিহত হয়েছেন।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার ঠাকুরদিঘী ব্রিজ সংলগ্ন...