সোমবার, ২৪ আগস্ট ২০২৬

হালদা নদীতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে মাছ ধরতে গিয়ে তলিয়ে যাওয়ার একদিন পর নিখোঁজ আজমিরের লাশ পাওয়া গেছে। বুধবার (২৪ জুলাই) হালদা নদীর আজিমের ঘাট এলাকায় নদীতে তলিয়ে যাওয়া আজমিরের লাশটি পাওয়া যায়।
হালদা পাড়ের বাসিন্দা প্রবীণ ডিম সংগ্রহকারী কামাল সওদাগর বুধবার (২৪ জুলাই) বিকেলের দিকে জানান, গত মঙ্গলবার সকালের দিকে উপজেলার পূর্ব গড়দুয়ারা গ্রামের ৭নং ওয়াডস্থ মিন্না বাপের বাড়ির ইলিয়াসের ছেলে মো. আজমির (২২) হালদা নদীর সিপাহির ঘাট এলাকায় মাছ ধরতে গিয়ে পানির স্রোতে তলিয়ে যায়। পরে খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উল্লেখিত স্থানে গিয়ে উদ্ধার অভিযান চালিয়েও তার কোনো সন্ধান না পেয়ে প্রায় সন্ধ্যার দিকে ফিরে যায়।
পরে বুধবার সকালের দিকে হালদা নদীর রাউজান উপজেলার আজিমের ঘাট নামক এলাকায় নিখোঁজ আজমিরের লাশ দেখতে পায় স্থানীয়রা। এসময় দেখা গেছে লাশটি প্রায় পচে ফুলে গেছে। এবং তা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। পরে পরিবারের লোকজনসহ স্থানীয়রা লাশ উদ্ধার করে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থান তাকে দাফন করা হয়।
গড়দুয়ারা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড মেম্বার মাহবুব ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার...

মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়ে একটি প্রাইভেটকার।...

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেয়ার পর...

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

আরও পড়ুন

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার (২৪ আগস্ট ২০২৬) রামগড় জোন সদরে মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।রামগড়...

মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়ে একটি প্রাইভেটকার। পরে গাড়িটিকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে যায় ট্রাকটি। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে জাল টাকা তৈরির মেশিন ও ১৮ হাজার ৩০০ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...