শনিবার, ২৭ জুন ২০২৬

বঙ্গোপসাগরে ট্রলার ডু্বে নিখোঁজ ১৫

অনলাইন ডেস্ক

কক্সবাজার শাহপরীর দ্বীপে বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ১৫ জন নিখোঁজ হয়েছেন। তবে ট্রলারের মাঝিকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৪ জুলাই) বিকেল ৪টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপের গোলারচর এলাকায় ট্রলার ডুবির এ ঘটনা ঘটে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের সদস্য খোরশেদ আলম সময় সংবাদকে জানান, ৬৫ দিনের নিষেধাজ্ঞা ও দুর্যোগপূর্ণ আবহাওয়া কাটিয়ে ৬ জন মাঝিমাল্লা নিয়ে একটি ট্রলার সাগরে মাছ শিকারে যাচ্ছিল। তারা শাহপরীর দ্বীপের জেটিতে এসে সেন্টমার্টিনের ১০ জন যাত্রীকে তুলে নেন। পরে তারা শাহপরীর দ্বীপের গোলারচর পয়েন্টে পৌঁছালে ট্রলারটি ডুবে যায়। খবর পেয়ে সেন্টমার্টিন থেকে ৪টি স্পিডবোট এসে ট্রলারের মাঝিকে জীবিত অবস্থায় উদ্ধার করলেও বাকিরা নিখোঁজ রয়েছেন। 

কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশন কমান্ডার অনিক বলেন, ট্রলারডুবির খবর পেয়ে কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছেন। এ ঘটনায় ৭ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন তিনি।

এদিকে, ঘটনাস্থলে পৌঁছেছে নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ। নৌবাহিনীর সদস্যরাও উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত...

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক...

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক...

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে...

আনোয়ারায় পিতার মরদেহ দাফন করতে গিয়ে হামলার শিকার ভাই-বোন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কবরস্থানে পিতার মরদেহ দাফন করতে গিয়ে...

পাকিস্তানে এইচিশন স্কুল ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের কম্বাইন্ড স্কুল দল চ্যাম্পিয়ন

পাকিস্তানের এইচিশন স্কুল এন্ড কলেজ আয়োজিত স্কুল ক্রিকেট টুর্নামেন্টের...

আরও পড়ুন

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, ‘চীনের এক কোম্পানিকে জিজ্ঞাসা করা হয়েছিল, চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে...

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার চারদিন পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে...

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) নগরীর ধনিয়ালাপাড়া ও রাউজান উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।ধনিয়ালাপাড়ায়...

আনোয়ারায় পিতার মরদেহ দাফন করতে গিয়ে হামলার শিকার ভাই-বোন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কবরস্থানে পিতার মরদেহ দাফন করতে গিয়ে প্রতিবেশীদের হামলার শিকার হয়েছেন মৃতের ছেলে ও মেয়ে। এ ঘটনায় দায়ের করা মামলায় এক আসামিকে...