সোমবার, ২৪ আগস্ট ২০২৬

চট্টগ্রামে খুলল ৪ শতাধিক পোশাক কারখানা

অনলাইন ডেস্ক

চলমান কারফিউ ও সাধারণ ছুটির কারণে সারা দেশে বন্ধ থাকলেও, চট্টগ্রামে খোলা রাখা হয়েছে চার শতাধিক পোশাক কারখানা।মঙ্গলবার (২৩ জুলাই) সকালে কাজে যোগ দেন শ্রমিক-কর্মচারীরা। তাদের যাতায়াতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।দূরদূরান্ত থেকে কারখানায় যোগ দিয়েছেন পাঁচ লাখেরও বেশি শ্রমিক ও কর্মচারী; স্বতঃস্ফূর্তভাবে করছেন তাদের কাজ।

শ্রমিকরা বলেন, ‘কারখানা বন্ধ থাকার কারণে বাসায় ভালো লাগছিল না। কাজে যোগ দিয়ে এখন ভালো আছি। কারখানায় কাজের মধ্যেই আমরা ভালো থাকি। তবে কাজে আসার পথে অনেক ভয় হচ্ছিল। নিরাপত্তার মধ্যে আমরা কর্মস্থলে আসতে পেরেছি। পথে কোনো ধরনের সমস্যা হয়নি।’
 
তারা আরও বলেন, ‘পথে কোনো গাড়ি নেই। বেশি ভাড়া দিয়ে সিএনজিচালিত অটোরিকশা ও রিকশায় কর্মস্থলে আসতে হয়েছে।’
 
চট্টগ্রাম জেলা প্রশাসক আবু বাসার মো. ফখরুজ্জামান বলেন, ‘রাস্তায় চলাচলের জন্য শ্রমিকদের আইডি কার্ডকে কারফিউ পাস হিসেবে গণ্য করা হবে। চট্টগ্রামে অসংখ্য শিল্প প্রতিষ্ঠান। লাখ লাখ শ্রমিক এখানে কাজ করেন। আমরা সব কারখানা যতো দ্রুত সম্ভব কর্মমুখী করছি। কারখানাগুলো যেন উৎপাদনে আসতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।’
 
দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে এই জরুরি সময়েও কারখানা সচল রাখা হয়েছে জানিয়ে চট্টগ্রাম ইউনি গার্মেন্টসের মানবসম্পদ বিভাগের ম্যানেজার সোহেল মাহমুদ বলেন, গার্মেন্টসের বিকল্প নেই। পোশাক কারখানা খোলা হয়েছে। শ্রমিকরা সবাই স্বতঃস্ফূর্তভাবে কাজ করছেন, সবার উপস্থিতিও রয়েছে স্বাভাবিক।
 
তিনি আরও বলেন, সরকারের প্রতি একটাই অনুরোধ, এ অবস্থায় রাস্তার নিরাপত্তা জরুরি। এটা দিলে শ্রমিকরা সহজভাবে কাজে যোগ দিতে পারবেন। এতে দেশের অর্থনীতির চাকাও আমরা সচল রাখতে পারবো।চট্টগ্রামে দুটি ইপিজেডের অধীনে পোশাক কারখানা রয়েছে চার শতাধিক। যেখানে কাজ করেন পাঁচ লাখেরও বেশি শ্রমিক।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার...

মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়ে একটি প্রাইভেটকার।...

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেয়ার পর...

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

আরও পড়ুন

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার।প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দুজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট)...