মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

কোটা আন্দোলনে নিহত শিক্ষার্থীদের জন্য চট্টগ্রামে গায়েবানা জানাযায় মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে চট্টগ্রামে সাধারণ শিক্ষার্থী ও যুবলীগ-ছাত্রলীগের সংঘর্ষে নিহত আন্দোলনকারী শিক্ষার্থীদের গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে।এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ জনতা উপস্থিত ছিলেন।

আজ বুধবার (১৭ জুলাই) ৪টার দিকে চট্টগ্রাম নগরের লালদিঘি মাঠে এই গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

কয়েক হাজার শিক্ষার্থী ও সর্বস্তরের জনসাধারণ জানাযায় অংশ নিয়েছেন।সেখানে পুলিশ প্রথমে বাঁধা দেয়ার চেষ্টা করলে উপস্থিত ছাত্র জনতা বিক্ষুদ্ধ হয়ে উঠেন।পরে কোন সংঘাত ছাড়াই এই গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। পরে মিছিল সহকারে শিক্ষার্থীরা জানাযাস্থল ত্যাগ করেন।

সরেজমিনে জানা আয়, বিকেল পৌঁনে ৪টার দিকে মিছিল নিয়ে লালদিঘি মাঠে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। ৪ টা ২০ মিনিটের দিকে গায়েবানা জানাজার আগে পুলিশের সাউন্ড গ্রেনেডের গাড়ি আসলে চড়াও হয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তারা গাড়িটি ভাঙচুর করতে এগিয়ে আসলে পুলিশ বাঁধা দেয়। পরে গাড়িটি শিক্ষার্থীদের সামনে থেকে সরিয়ে নেওয়া হয়।

এর আগে গতকাল মঙ্গলবার রক্তক্ষয়ী একটি দিন দেখেছেন দেশবাসী। এতে সারাদেশে ছাত্রলীগ ও পুলিশের সাথে কোটা সংস্কারের আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়।এতে চট্টগ্রামের ৩ জন সহ মোট ৬ জন নিহত হয়েছেন। গুলিবিদ্ধসহ আহত হয়েছেন সহস্রাধিক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সুয়াবিল দায়রা শরিফে পবিত্র ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি সুয়াবিল দায়রা শরিফ...

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

আরও পড়ুন

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার এ বছরকে নজরুল বর্ষ ঘোষনা করেছে। শুধু ঘোষনায় নয়, নজরুল চর্চ্চার জন্য চট্টগ্রামসহ সারাদেশে একযোগে...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা আজ সোমবার কলেজ জিমন্যাসিয়ামে সম্পন্ন হয়েছে । ফাইনাল খেলায় ইমরানুর রহমান হাউজ ১২-৯...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...