মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

বিলাইছড়িতে পালিয়ে যাওয়া ৪ ছাত্রকে উদ্ধার

অভিভাবকের কাছে হস্তান্তর

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, রাঙ্গামাটি

রাঙামাটির বিলাইছড়িতে বিহার অধ্যক্ষকে ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়া ৪ শিশু ছাত্রকে উদ্ধার করলো পুলিশ।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ১টায় বিলাইছড়ি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আকতার হোসেন এ তথ্য জানান।

তিনি আরও জানান গতকাল ১৫ জুলাই দিবাগত রাত অনুমান ৩টা সময় বিলাইছড়ি বাজার সর্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধবিহার পালবার লিংক সেন্টার শিশু সদনে অধ্যায়নরত ছাত্র  তপন চাকমা(১৬),  রিন্টু চাকমা(১২), রাজু চাকমা(১২), সুভূতি চাকমা(১২) পালিয়ে যায় ।

পুলিশ সূত্রে জানা যায়, তারা নিজ নিজ ব্যবহৃত কাপড় চোপড় ব্যাগ নিয়ে কাউকে না জানিয়ে দুতলা বিল্ডিংয়ের বাথরুমের পাইপ লাগানোর জন্য তৈরী করা ভাঙ্গা অংশ দিয়ে পালিয়ে যায়। বিষয়টি অধ্যক্ষ দেবতিষ্য ভিক্ষু মহোদয় জানতে পারেন আশপাশে আত্মীয় স্বজন ও সাম্ভাব্য খোঁজাখুজি করিয়া তাহাদের না পাইয়া উপরোক্ত পলাতক ০৪ ছাত্রের পলায়নের বিষয়ে আবেদনক্রমে বিলাইছড়ি থানায় জিডি নং-৫৬৮, তারিখ-১৫/০৭/২০২৪খ্রি: মূলে ডায়েরীভুক্ত করা হয়।

উক্ত পলায়নকৃত ০৪ জন ছাত্রদের উদ্ধারের লক্ষে পুলিশ অভিযান পরিচালনা করে মঙ্গলবার সকাল সাতটায়  ধুপ্যারচর এলাকা হতে  উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়। দুপুরের দিকে বিলাইছড়ি বাজার সর্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধবিহার অধ্যক্ষ দেবতিষ্য ভিক্ষু মহোদয়ের উপস্থিতিতে উদ্ধার হওয়া ০৪ জন ছাত্রদের তাদের অভিভাবক এর নিকট বুঝিয়ে দেওয়া হয়।

তাদের কাছ থেকে জানা যায়,মা -বাবা আত্মীয়স্বজনদের বেশি মনে পড়ে বলে ভান্তেকে না জানিয়ে নিজ ইচ্ছায় পালিয়ে বাড়িতে যাওয়ার চেষ্টা করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সুয়াবিল দায়রা শরিফে পবিত্র ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি সুয়াবিল দায়রা শরিফ...

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

আরও পড়ুন

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার এ বছরকে নজরুল বর্ষ ঘোষনা করেছে। শুধু ঘোষনায় নয়, নজরুল চর্চ্চার জন্য চট্টগ্রামসহ সারাদেশে একযোগে...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...