সোমবার, ২৭ জুলাই ২০২৬

কর্ণফুলীতে চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলী থানা পুলিশের অভিযানে দুইটি সিআর সাজা ও একটি সিআর গ্রেফতারি পরোয়ানাভূক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৫ জুলাই) সকালে কক্সবাজার জেলার সমিতি পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন।

গ্রেফতার মোহাম্মদ আক্তার জামাল কক্সবাজার জেলার কলাতলী এলাকার আক্কেইল্যা বাপের বাড়ীর মৃত ইউসুফ আলীর ছেলে। বর্তমানে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা আজিমপাড়া এলাকায় বসবাস করেন।

পুলিশ জানান, ১৫ জুলাই সকালে কর্ণফুলী থানার এসআই নূরে আলম সিদ্দিক ও সঙ্গীয় অফিসার এএসআই মো. জহিরুল ইসলামসহ কক্সবাজার জেলার সমিতি পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে জামালকে গ্রেফতার করেন।

কর্ণফুলী থানার এসআই নূরে আলম সিদ্দিক বলেন, ‘আসামি নিজেই বলেছিলেন এক বছরের সাজা হয়েছে তার।’

মামলা সূত্রে জানা যায়, যুগ্ম মহানগর দায়রা জজ, চতুর্থ আদালত, চট্টগ্রাম কর্তৃক দায়রা-১০৫৮৪/১৮, সিআর-১৩৫০/১৮, প্রসেস নং-১১৪/২৩, ধারা- এনআই এ্যাক্ট ১৩৮, সিআর ১১৯৩/২৩ (কোতোয়ালী) ধারা-এনআই এ্যাক্ট ১৩৮, দায়রা ১০৫৮৪/১৮ সিআর-১৩৫০/১৮, প্রসেস নং-১৯৯/২৩ দি নিগশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্ট, ১৮৮১ এর ১৩৮ ধারায় তার বিরুদ্ধে গ্রেফতারি ফরোয়ানা ও সাজা হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন জানান, ‘চেক প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...