সোমবার, ২৭ জুলাই ২০২৬

ফিরোজ শাহতে চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

আকবর শাহ থানাধীন পূর্ব ফিরোজ শাহ কলোনী এলাকায় চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা, ডায়বেটিস নির্ণয় ও ঔষধ বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুলাই) সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় দুই শতাধিক রোগীর মাঝে এই ক্যাম্প সম্পন্ন হয়।

বিএসআরএম এর পৃষ্ঠপোষকতায় ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়ার সার্বিক তত্ত্বাবধানে এই হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্প কার্যক্রম সম্পর্কে ফাউন্ডেশনের সভাপতি ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, আমরা সবসময় চেষ্টা করি নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো কে সেবা প্রদান করার জন্য। আমরা বিনামূল্যে ঔষধ বিতরণ সহ রোগ নির্ণয় করে তার যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্যও কাজ করে যাচ্ছি। আমাদের এই ক্যাম্প চলমান থাকবে, আরো বৃহৎ পরিসরে সেবা প্রদান করার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের ডা. সামিউল করিম, ডা. সৈকত বড়ুয়া মুন্না, ডা. মিথিলা, ফারুক চৌধুরী ফয়সাল, বাবলা সরকার সৈকত, প্রমিথ ধর, শহিদুল, দীপ্ত, সিফাত, দেবজিৎ, সাকি, হিমেল এসময় সেবা প্রদান করেন।

এলবিয়ন গ্রুপ, হোম হাসপাতাল ও স্বেচ্ছাসেবী সংগঠন ওব্যাট হেল্পার্স এর সহযোগিতায় এসময় ওব্যাট হেল্পার্স’র কান্ট্রি ম্যানেজার সোহেল আক্তার খান, যুব উদ্যোক্তা মো. আলমগীর হোসেন (সৈকত), এসডিজি ইয়ুথ ফোরাম’র সভাপতি নোমান উল্লাহ বাহার, মনির আহমদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা একিউএম মোসলেহ উদ্দিন, ওব্যাট হেল্পার্স’র এডুকেশন অফিসার মঞ্জুর আলী, ওব্যাট জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক রোকেয়া সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা...