বুধবার, ২৯ জুলাই ২০২৬

বাঁশখালীতে নিখোঁজের ২৮ দিন পর যুবকের কঙ্কাল উদ্ধার

উপজেলা প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে নিখোঁজের ২৮ দিন পর মো. সাইফুল আজম ইরফান (২৯) নামে এক যুবকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৮ জুলাই) সকাল সাড়ে ৮টায় উপজেলার সাধনপুর ইউনিয়নের পাহাড়ি এলাকার বড্ডিলা নামক জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ইরফান ওমান প্রবাসী। প্রবাস থেকে দেশে এসেছেন পাঁচ মাস হলো। সে সাধনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সাধনপুর মোকামিপাড়া এলাকার মো. আব্দুল জলিলের ছেলে।

নিহতের পিতা আব্দুল জলিল বলেন, গত ১১ জুন দুপুরে ইরফান নামায পড়তে গিয়ে আর ফেরার খবর নেই। সে নিখোঁজ হলে বাঁশখালী থানায় আমি নিখোঁজের সাধারণ ডায়েরি করি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইরফানের সাথে উত্তরবঙ্গের এক মহিলার মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ইরফান বিদেশে থাকতেন। পাঁচ মাস পূর্বে দেশে আসেন। মেয়েটি তার সাথে বিয়েতে রাজি হননি। তখন থেকে সে হতাশায় ভোগে। ধারণা করা হচ্ছে, ওই মহিলার সাথে ঝগড়ার জেরে জঙ্গলে গিয়ে তিনি আত্মহত্যা করেন।

বাঁশখালী থানার ওসি তদন্ত শুধাংশু শেখর হালদার বলেন, নিহতের পিতা গলিত লাশের পরনে থাকা কাপড়, সাদা শার্ট, মাথার টুপি, নীল রংয়ের লুঙ্গি ও তার ব্যবহৃত মোবাইল দেখে লাশ শনাক্ত করেন। ঘটনাস্থল থেকে পুলিশ মাথার খুলিসহ খণ্ড খণ্ড কঙ্কাল উদ্ধার করেছে। এসংক্রান্তে বাঁশখালী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিরলস কাজ করছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...