রবিবার, ৩ মে ২০২৬

ভারতে হারানো মোবাইল চট্টগ্রাম থেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের কলকাতা শহরে হারানো আইফোন ১৪ প্লাস মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে চট্টগ্রাম থেকে।

নগরের কোতোয়ালী থানাধীন নিউমার্কেট এলাকার জলসা মার্কেটে থেকে মোবাইল ফোনটি উদ্ধার করে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগ।

গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মোবাইল ফোনটি ভারত থেকে চোরাই পথে ব্যবসায়ী সিন্ডিকেটের হাত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।

সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ জানান, কিছুদিন আগে একজন ভারতীয় নাগরিকের আইফোন ১৪ প্লাস মোবাইল কলকাতায় হারিয়ে যায়।

পরে তিনি সেখানকার মহেশতলা থানায় জিডি করেন। মোবাইল হারানোর কিছুদিন পর বাদীর কাছে একটি ই-মেইল যায়। এতে বলা হয়, হারানো মোবাইলটি বাংলাদেশের চট্টগ্রাম শহরে চালু হয়েছে।
তিনি আরও জানান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অফিশিয়াল ফেসবুক পেইজে যোগাযোগ করেন এক ভারতীয় নাগরিক।

সঙ্গে মোবাইল হারিয়ে যাওয়ার জিডি ও মোবাইলটি চালু করার লোকেশন পাঠান। ম্যাসেজ পেয়ে সিএমপির জনসংযোগ শাখা থেকে মোবাইলটি উদ্ধারে সর্বোচ্চ সহায়তা প্রদান করার আশ্বাস দেওয়া হয়।
মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের উপপরিদর্শক (এসআই) মো.রবিউল ইসলাম জানান, মোবাইল ফোনটিতে কোনও সিম প্রবেশ না করানো সত্ত্বেও নানা কৌশলে কাজ শুরু করি। প্রাথমিকভাবে ভারত থেকে চুরি করা মোবাইল চট্টগ্রামে বিক্রি করে- এমন চারজন ব্যক্তিকে শনাক্ত করি। তারা চোরাই পথে মোবাইল চট্টগ্রামে এনে রিয়াজউদ্দিন বাজারের তামাকুমন্ডি লেইনে বিভিন্ন খুচরা দোকানদারদের কাছে পৌঁছে দেয় এবং নিজেরাও বিক্রি করে।

তিনি আরও জানান, চোরাই মোবাইল সিন্ডিকেটের হোতাকে টার্গেট করে অভিযান পরিকল্পনা করতে থাকলে সে বিষয়টি বুঝতে পেরে একজন ব্যবসায়ীর মাধ্যমে শনিবার (৬ জুলাই) মোবাইল ফোনটি আমার কাছে পৌঁছে দিয়ে পালিয়ে যায়। এই সিন্ডিকেট ভারতের সব চোরাই মোবাইল চট্টগ্রামে পাঠায়।

বাংলাদেশে চুরি হওয়া দামি মোবাইল ভারতে ও ভুটানে পাঠিয়ে থাকে এই সিন্ডিকেট। তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। উদ্ধারের পর মোবাইলটি যথাযথ প্রক্রিয়ায় মালিকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

গত ২৪ এপ্রিল কলকাতার মহেশতলা থানা এলাকার জিনজিরা বাজার থেকে হারিয়ে যায় দীপান্বিতা সরকারের ব্যবহৃত আইফোন-১৩। ফোন হাতে পেয়ে দীপান্বিতা সিএমপি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ তরুণদের সম্ভাবনার দুয়ার খুলবে”: প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন

“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করে প্রধানমন্ত্রী বললেন, ‘তোমরাই দেশের ভবিষ্যৎ’

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানে সিলেটে ‘নতুন...

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ শতাংশই নারী: সিলেটে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শহরকেন্দ্রিক কিছুটা স্বাস্থ্যসেবা থাকলেও এখনো...

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন...

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শিখরে বাবর আলী

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালু...

চকরিয়ায় ৬ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মিনি...

আরও পড়ুন

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ তরুণদের সম্ভাবনার দুয়ার খুলবে”: প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন

“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো চট্টগ্রামেও উদ্বোধন করা হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচি।শনিবার ভার্চুয়ালি আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে...

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শিখরে বাবর আলী

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালু জয় করে ইতিহাস গড়লেন পর্বতারোহী বাবর আলী। এর মধ্য দিয়ে আট হাজার মিটারের বেশি উচ্চতার...

শ্রমিকরা উৎপাদনের যন্ত্র নয়, বরং অর্থনীতির মূল চালিকাশক্তি – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, শ্রমিকরা উৎপাদনের যন্ত্র নয়, বরং অর্থনীতির মূল চালিকাশক্তি। তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার ও...

গৌতম বুদ্ধের অহিংসা ও মানবতার শিক্ষা বিশ্বকে শান্তির পথ দেখায়: চসিক মেয়র 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেছেন গৌতম বুদ্ধের অহিংসা ও মানবতার শিক্ষা বিশ্বকে শান্তির পথ দেখায়।শুক্রবার চট্টগ্রাম নগরীর নন্দনকানন বৌদ্ধ মন্দির প্রাঙ্গণে...