শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজের বিরুদ্ধে থানায় জিডি

সিনিয়র করেসপন্ডেন্ট

চট্টগ্রামের মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ এর বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য মো. মাহবুব আলম তারা।

শুক্রবার (৫ জুলাই) বিকেলে সিএমপির কর্ণফুলী থানায় এ জিডি করা হয়। যার জিডি নম্বর-২৫৯।

আওয়ামী লীগ নেতা মাহবুব আলমের বাড়ি কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়ন আর স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজুর রহমান আজিজ নগরীর দক্ষিণ আগ্রাবাদ ছোটপুল সরকার বাড়ী।

ভাষা শহীদদের প্রতি কর্ণফুলী স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা

জিডির বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন।

আওয়ামী লীগ নেতা মাহবুব থানায় করা সাধারণ ডায়েরিতে উল্লেখ করেছেন, ‘গত ৪ জুলাই অনুমান রাত ৯টা ১৭ মিনিটের দিকে আজিজুর রহমান আজিজ কাছে পাওনা টাকা চাওয়ার এক পর্যায়ে তিনি মাহাবুব আলমের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ মোবাইল নম্বরে এসএমএস করে জানে মেরে ফেলবে বলে হুমকি দেয়। ফলে, ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে থানায় সাধারণ ডায়েরি করেন।

গ্রাম গুলো শহরের মত সুযোগ পেলে ষ্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে: আ জ ম নাছির 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. আজিজুর রহমান আজিজ বলেন, ‘এক বছর আগের একটি ঘটনাকে কেন্দ্র করে গতকাল সে ঢাকা কেন্দ্রীয় কমিটিতেও একটি অভিযোগ দিয়েছেন। অথচ আগ্রাবাদ ওই জমির বিষয়ে ভুক্তভোগী মহিলারা সরাসরি গিয়ে তখন শিক্ষামন্ত্রী মহোদয়কে জানিয়েছিলেন। আমি ছিলাম তখন ঢাকায়। আমিও জানিওনা। আজ হঠাৎ করে এ কাহিনী। কালকে আমাদের মিটিং সে কারণে হয়তো কেউ করাইছে। বুঝতে পারছি।’

জিডি তদন্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন এর মুঠোফোনে কল করা হলেও ফোন রিসিভ করেননি তিনি। তবে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন জানান, ‘তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ‘

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে লামায় ২০ নারীকে সেলাই মেশিন ও ফলদ চারা বিতরণ

বান্দরবানের লামায় বসুন্ধরা শুভ সংঘের আয়োজনে এবং বসুন্ধরা গ্রুপের...

লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আরিয়ান আবেদীন (৮) নামে...

সরইয়ে শতাধিক পয়েন্ট থেকে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে এলাকাবাসী

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের বিভিন্ন এলাকায় শতাধিক পয়েন্টে...

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

আরও পড়ুন

লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আরিয়ান আবেদীন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার (২১ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। নতুন পরিষদে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ম্যামাচিং মারমা কে। একই সঙ্গে...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৮) নাম যুবককে খুন করা হয়েছে।বৃহস্পতিবার ২০ আগস্ট সন্ধ্যা ৭টার...