রবিবার, ৩ মে ২০২৬

হত্যার হুমকি, ৪ শিক্ষকের বিরুদ্ধে সেন্ট স্কলাস্টিকাস স্কুলের অধ্যক্ষের জিডি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন পাথরঘাটা এলাকার সেন্ট স্কলাস্টিকাস গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শিল্পী সেলিন কস্তা (৪৬) কে হত্যার হুমকি দিয়েছে একই প্রতিষ্ঠানের চার শিক্ষক। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে হত্যার অভিযোগে ৪ শিক্ষককে অভিযুক্ত করে সাধারণ ডায়েরি (২৭১৩) করেছে এই অধ্যক্ষ।

গত ৩০ জুন নগরীর কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি করা হয়। অভিযুক্ত চার শিক্ষক হলেন, শার্লিন সুবেরিত ইউজিন (৩৫), মাগ্রেট মনিকা জিন্ন্স (৪০), নীল রাসেল সোহার (৫০), বেবি চন্দ্র (৪০)।

সূত্র বলছে সেন্ট স্কলাস্টিকাস গার্লস স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযুক্ত শিক্ষকরা পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে যৌন নিপীড়নের অভিযোগ আনে । এই ঘটনায় পরে তদন্ত কমিটি হয়।

কমিটির তদন্তে এই দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে সত্যতা পায়নি তদন্ত কমিটি। তদন্তে কমিটির ১৩ পৃষ্টার প্রতিবেদনে কলেজে অভিযুক্ত দুই শিক্ষকদের নানা ষড়যন্ত্রের তথ্য উপাত্ত ওঠে আসে।

এদিকে অধ্যক্ষের অভিযোগ সূত্রে জানা যায়, কিছুদিন ধরে সেন্ট স্কলাসটিকা গালর্স স্কুল এন্ড কলেজ এর কিছু বিষয় নিয়ে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের উপরোক্ত শিক্ষকরা তাদের উদ্দেশ্যে হাসিলের চেষ্টা করিতেছে মর্মে তথ্য পাওয়া যায়।

সেন্ট স্কলাসটিকা গালর্স স্কুল এন্ড কলেজ এর সামগ্রিক বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করে তদন্ত রিপোর্ট তৈরী করা হয়। উক্ত রিপোর্ট তৈরীর পর হইতে বিবাদীগণ শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতিসাধনের সংশ্লিষ্টতা আছে মর্মে অনুমান করায় শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতিসাধন করার চেষ্টায় লিপ্ত আছে।

এর মধ্যে গত ৩০ জুন দুপুর সাড়ে ১২টার সময় ঘটিকার সময় সেন্ট স্কলাসটিকা গালর্স স্কুল এন্ড অফিসের অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে আলোচনাকালে অধ্যক্ষসহ কয়েকজন সিস্টারদের উপর উত্তেজিত হয়ে উঠে এবং এক পর্যায়ে ২৪ ঘন্টার মধ্যে কমিটির রিপোর্ট বাতিল করাসহ তাকে হত্যার উদ্দেশ্যে হুমকি ও ভয়ভীতি প্রদর্শণ করা হয় বলে জানা যায়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম ওবায়েদুল হক বলেন, ‘সেন্ট স্কলাস্টিকাস গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শিল্পী সেলিন কস্তা নিজের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ তরুণদের সম্ভাবনার দুয়ার খুলবে”: প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন

“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করে প্রধানমন্ত্রী বললেন, ‘তোমরাই দেশের ভবিষ্যৎ’

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানে সিলেটে ‘নতুন...

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ শতাংশই নারী: সিলেটে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শহরকেন্দ্রিক কিছুটা স্বাস্থ্যসেবা থাকলেও এখনো...

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন...

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শিখরে বাবর আলী

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালু...

চকরিয়ায় ৬ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মিনি...

আরও পড়ুন

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ তরুণদের সম্ভাবনার দুয়ার খুলবে”: প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন

“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো চট্টগ্রামেও উদ্বোধন করা হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচি।শনিবার ভার্চুয়ালি আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে...

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শিখরে বাবর আলী

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালু জয় করে ইতিহাস গড়লেন পর্বতারোহী বাবর আলী। এর মধ্য দিয়ে আট হাজার মিটারের বেশি উচ্চতার...

শ্রমিকরা উৎপাদনের যন্ত্র নয়, বরং অর্থনীতির মূল চালিকাশক্তি – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, শ্রমিকরা উৎপাদনের যন্ত্র নয়, বরং অর্থনীতির মূল চালিকাশক্তি। তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার ও...

গৌতম বুদ্ধের অহিংসা ও মানবতার শিক্ষা বিশ্বকে শান্তির পথ দেখায়: চসিক মেয়র 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেছেন গৌতম বুদ্ধের অহিংসা ও মানবতার শিক্ষা বিশ্বকে শান্তির পথ দেখায়।শুক্রবার চট্টগ্রাম নগরীর নন্দনকানন বৌদ্ধ মন্দির প্রাঙ্গণে...