বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে মেরিন ড্রাইভ সড়কে সংলগ্ন এলাকায় বন্যহাতির আক্রমণে মনির আলম (৫০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার ভোরে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বড়ছড়া দরিয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মনির আলম ওই এলাকার মৃত কালা মিয়ার ছেলে।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে সমীর রঞ্জন সাহা বলেন, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের হিমছড়ি সংরক্ষিত বনে বন্য হাতির বিচরণ রয়েছে। মাঝেমধ্যে হাতি লোকালয়ে চলে আসে। আজ ভোরে বড়ছড়া দরিয়ানগর এলাকায় একটি বন্য হাতি লোকালয়ে ঢুকে পড়ে। এ সময় আতঙ্কিত লোকজন বিষয়টি স্থানীয় বন বিভাগকে জানায়।

তিনি আরও বলেন, বনকর্মীরা পৌঁছার আগেই স্থানীয় লোকজন হাতি তাড়ানোর চেষ্টা চালায়। এ সময় দলছুট বন্য হাতির আক্রমণে এক ব্যক্তি আহত হন। পরে তাঁকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বনরক্ষীরা স্থানীয়দের সহায়তায় হাতিটিকে গহিন বনে ফিরিয়ে দিতে সক্ষম হন। মরদেহ স্বজনদের হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বুদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময়

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা...

রাঙ্গুনিয়ায় চলন্ত অটোরিক্সায় গাছ পড়ে চালক নিহত, আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় চলন্ত সিএনজিচালিত...

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

আরও পড়ুন

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো ফের তলিয়ে গেছে। যার ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।বুধবার সকালে নগরীতে তেমন বৃষ্টি...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৩জন আহত হয়েছে বলে জানা...

ভয়াল ২৯ এপ্রিল, দেখতে দেখতে পূর্ণ হলো ৩৫ বছর

সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, সূর্যের আলো উঠেনি। সবার মুখে মুখে একটি শব্দ, আজ ১০ নাম্বার মহাবিপদ সংকেত। তবু্ও থেমে ছিলোনা মানুষের কর্ম ব্যস্ততা।...

বাকলিয়ায় আবাসিক হোটেলে অসামাজিক কাজ, ১১ তরুণ-তরুণী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমের অভিযোগে ১১ তরুণ-তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে বাকলিয়া থানাধীন রাজাখালী ইউনিপার্ক...