রবিবার, ৩ মে ২০২৬

কলম্বিয়ার সঙ্গে ড্র করে বিপদে ব্রাজিল

ক্রীড়া ডেস্ক

পারলো না ব্রাজিল। পারলো না কলম্বিয়ার অজেয় যাত্রা ভাঙতে। কোপা আমেরিকায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে শুরুতে এগিয়ে গিয়েও ড্র করেই মাঠ ছাড়তে হয়েছে ডরিভাল জুনিয়রের দলকে। এই পয়েন্ট ভাগাভাগিতে বড় বিপদেই পড়েছে লাতিন আমেরিকার জায়ান্টরা।

আজ বুধবার (৩ জুলাই) ক্যালিফোর্নিয়ার লিভাইস স্টেডিয়ামে কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। ফলে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের রানার্সআপ হয়েছে দলটি। অপরদিকে, ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিল টপার কলম্বিয়া।

এমনিতেই দল হিসেবে দারুণ ছন্দে আছে উরুগুয়ে। এবারের কোপা জয়ের অন্যতম দাবিদারও। দলটি ‘সি’ গ্রুপ শেষ করে টানা ৩ জয়ে। ব্রাজিলের জন্য মরার ওপর খাঁড়ার ঘা কোয়ার্টার ফাইনালে দলের তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে না পাওয়া। আজ কলম্বিয়ার বিপক্ষে হলুদ কার্ড দেখায় কোয়ার্টারে তাকে থাকতে হবে দর্শক হয়ে।

কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে এড়াতে কলম্বিয়ার বিপক্ষে জয় দরকার ছিল ব্রাজিলের। শুরুতে দলটি এগিয়েও যায় সেই লক্ষ্যে। ম্যাচের ১২তম মিনিটে ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক গোল করেন বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনিয়া। ওই গোলের পর কলম্বিয়াকে চেপেই ধরেছিল সেলেসাওরা। পরক্ষনেই ম্যাচে ফেরে কলম্বিয়া, প্রথমার্ধেই ফেরে সমতায়। ইনজুরি সময়ে গোল করেন কলম্বিয়ান রাইটব্যাক দানিয়েল মুনোজ।

দ্বিতীয়ার্ধে দাপট দেখায় কলম্বিয়াই। একটা সময় মনে হচ্ছিল, ব্রাজিলকে নাচাচ্ছে দলটি। তাদের ফরোয়ার্ডরা দারুণ কিছু সুযোগ নষ্ট না করলে জয় নিয়েও মাঠ ছাড়ার সুযোগ ছিল কলম্বিয়ার। তবে জয় না পেলেও, পয়েন্ট ভাগাভাগি করেই কোয়ার্টারে উরুগুয়েকে এড়িয়ে গেল কলম্বিয়া, আর বিপদে পড়লো ব্রাজিল।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ তরুণদের সম্ভাবনার দুয়ার খুলবে”: প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন

“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করে প্রধানমন্ত্রী বললেন, ‘তোমরাই দেশের ভবিষ্যৎ’

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানে সিলেটে ‘নতুন...

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ শতাংশই নারী: সিলেটে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শহরকেন্দ্রিক কিছুটা স্বাস্থ্যসেবা থাকলেও এখনো...

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন...

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শিখরে বাবর আলী

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালু...

চকরিয়ায় ৬ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মিনি...

আরও পড়ুন

নতুন কুঁড়ি স্পোর্টস” শুরু হচ্ছে কাল শনিবার

"ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা" এই স্লোগানকে ধারন করে আগামীকাল শনিবার শুরু হচ্ছে খেলোয়াড় তৈরীর মিশন নতুন কুড়ি স্পোর্টস।আগামীকাল শনিবার সিলেট জেলা স্টেডিয়ামে...

মামুনুল ইসলাম মামুন, এক ফুটবল শিল্পীর বিদায়

দেশের ফুটবলে যে কয়জন ফুটবলার নিজস্ব স্বকীয়তায় অনন্য উচ্চতায় পৌছেছে তাদের সংক্ষিপ্ত তালিকা করলে তাতে নিঃসন্দেহে আসবে মামুনুল ইসলাম মামুনের নাম।কারন বাংলাদেশের ফুটবলে মধ্যমাঠে...

শারজায় স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চ্যাম্পিয়ন চট্টগ্রাম এফসি

সংযুক্ত আরব আমিরাতের শারজায় ইউজড অটো স্পেয়ার পার্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত' দু মাসব্যাপী ১২টি দল নিয়ে আয়োজিত মহান স্বাধীনতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট গত বৃহস্পতিবার...

অনুমোদন পেল সিজেকেএস এডহক কমিটি

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন করা হয়েছে। আজ ৩০ এপ্রিল বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) টিটন খীসা স্বাক্ষরিত এক...