বুধবার, ২৯ জুলাই ২০২৬

প্রেমিকের ব্ল্যাকমেইল, সাতকানিয়ায় দুই সন্তানের জননীর আত্মহত্যা

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া।

চট্টগ্রামের সাতকানিয়ায় পরকীয়া প্রেমিকের ব্লাকমেইলের শিকার হয়ে গলায় শাড়ি পেচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে মুর্শেদা খানম মুন্নি (২৬) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

আজ (শনিবার) সকালে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গুরগুরি এলাকার পশ্চিম পাড়ার মৃত সোনা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

গৃহবধূ মুর্শেদা একই এলাকার মৃত সোনা মিয়ার ছেলে সৌদি প্রবাসী নুরুন্নবীর স্ত্রী। তাঁর এক ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।

পুলিশ একই দিন (শনিবার) বিকালে ঘটনাস্থল থেকে আত্মহত্যাকারীর হেফাজতে থাকা হাতে লেখা কিছু ডায়েরি উদ্ধার করেন।

মুর্শেদার মা আয়েশা সোলতানা বলেন, বেশ কিছুদিন আগে আমার মেয়েকে রহিম নামের একটা ছেলে কিছু আপত্তিকর ছবি নিয়ে ব্ল্যাকমেলিং করছে বলে মেয়ে আমাদের জানায়। পরে সবকিছু স্বাভাবিক হয়ে গেছে বলে জানতে পারি। তবে আমার মেয়ের সাথে এরপর কি ঘটেছে কিছুই বুঝতে পারছি না এবং সে আমাদের কিছু বলেনি। তবে, রহিমের ব্ল্যাকমেলিং এ নিরুপায় হয়ে আমার মেয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করছি।

তিনি আরও বলেন, তার শ্বশুর বাড়ির লোকজন ও স্বামী ভালো মনের মানুষ। ব্ল্যাকমেলিং এর সাথে জড়িত রহিমের সম্পর্কে জানতে চাইলে আয়েশা বিস্তারিত কোনো তথ্য দিতে রাজি হননি।

কাঞ্চনা ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মন্নান গলায় শাড়ি পেচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনাস্থল পরিদর্শনকারী সাতকানিয়া থানার উপ-পরিদর্শক মাজহারুল হাতের লেখা ডায়েরী উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করলেও ডায়েরিতে কি লেখা রয়েছে তা উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ ছাড়া জানাতে পারবেন না বলে জানান।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে, এ ঘটনায় আত্মহত্যাকারীর বাবার পরিবারের পক্ষে থেকে কোন অভিযোগ দিলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আরও পড়ুন

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার শো আগামী ৩১ জুলাই শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম’র গ্যালারী হলে অনুষ্ঠিত হবে।নির্মাতা শ্যামল চৌধুরী’র...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।বুধবার (২৯ জুলাই) সকালে তিনি...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম হলের পুকুরে ডুবে অর্ণব সাহা (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...