মঙ্গলবার, ৫ মে ২০২৬

ট্রেনে ধর্ষণকাণ্ডে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিত

নিজস্ব প্রতিবেদক

চলন্ত আন্তঃনগর ট্রেনে তরুণীকে (১৯) ধর্ষণের ঘটনায় খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এস এ করপোরেশনের কার্যক্রম স্থগিত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এর আগে ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এই প্রতিষ্ঠানের তিনজন কর্মচারীকে গ্রেপ্তার করে রেলওয়ে পুলিশ।

বুধবার (২৬ জুন) রাতে এ খবর ছড়িয়ে পড়লে রেলওয়ে পূর্বাঞ্চলের অতিরিক্ত প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকীর সই করা বিজ্ঞপ্তিতে পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেস ট্রেনের খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এস এ করপোরেশনের সব কার্যক্রম স্থগিতের আদেশ দেওয়া হয়।

এতে উল্লেখ করা হয়, গত ২৫ জুন দিবাগত রাত ১০টায় সিলেট স্টেশন থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ৭২৪ নম্বর উদয়ন এক্সপ্রেস ট্রেনে ক্যাটারিং সার্ভিস প্রদানের জন্য আপনার প্রতিষ্ঠানের নিয়োজিত কর্মচারী শরিফ এবং তার সহযোগীরা একটি অপরাধ সংঘটিত করেছে মর্মে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

এমতাবস্থায়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পাহাড়িকা-উদয়ন এক্সপ্রেস ট্রেনে আপনার প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত ক্যাটারিং সার্ভিস পরিচালনা সংক্রান্ত সকল কার্যক্রম স্থগিত করা হলো। রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) নাজমুল ইসলাম বলেন, উদয়ন এক্সপ্রেস ট্রেনে খাবার সরবরাহের দায়িত্ব ছিল এস এ করপোরেশনের।

এই প্রতিষ্ঠানের কয়েকজন কর্মী ধর্ষণে জড়িত থাকায় প্রতিষ্ঠানটির সেবা স্থগিত করা হয়েছে। প্রমাণিত হলে চুক্তিও বাতিল করা হবে।

নাজমুল ইসলাম বলেন, ধর্ষণের শিকার ওই নারী সাতজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তার করা হবে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. জামাল (২৭), মো. শরীফ (২৮) ও মো. রাশেদ (২৭)। এছাড়াও এ ঘটনায় ট্রেনের পরিচালক (গার্ড) আবদুর রহিমকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার হাছান চৌধুরী বলেন, উদয়ন এক্সপ্রেসের খাবারের বগিতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওই তরুণী পুলিশের হেফাজতে আছে। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে। ওই তরুণী সিলেট থেকে উদয়ন এক্সপ্রেসে করে চট্টগ্রামে আসছিলেন। খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের কয়েকজন কর্মী তরুণীকে প্রথমে উত্ত্যক্ত এবং পরে ধর্ষণ করেন বলে অভিযোগ করেছেন। সিলেট গিয়েছিলেন ভাইয়ের বাসায়। তাঁর বাড়ি বান্দরবানে।

জানা গেছে, এসএ করপোরেশনের মালিক শাহ আলম নামের এক ঠিকাদার। প্রতিষ্ঠানটি উদয়ন এক্সপ্রেস ছাড়াও সুবর্ণ ও তূর্ণা এক্সপ্রেস ট্রেনেও খাবার সরবরাহ করে থাকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দামপাড়ায় চা খাওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে মারামারি, এসআইসহ আহত ৩

চট্টগ্রামের খুলশী থানাধীন দামপাড়া পুলিশ লাইনস গেট এলাকায় তুুচ্ছ...

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব: কাবাডির ফাইনাল কাল মঙ্গলবার

যুব ও ক্রীড়া মান্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম যাতে কোনোভাবেই পরিচালিত না হয়

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা আইনশৃঙ্খলা...

মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে দন্ত চিকিৎসকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে মো. রেজাউল করিম গোলাপ...

চট্টগ্রামে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, কয়েকটি শাখায় তালা

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বাণিজ্যিক প্রাণকেন্দ্র আগ্রাবাদে একীভূত হওয়া পাঁচ...

রাউজানে বাবলু হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজান থানার কাউসার জামান বাবলু হত্যা মামলার এজাহারভুক্ত...

আরও পড়ুন

নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম যাতে কোনোভাবেই পরিচালিত না হয়

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৪ মে) দুপুরে উপজেলা প্রশাসন আয়োজিত পরিষদ সম্মেলন কক্ষ ‘স্বাধীনতা’য় অনুষ্ঠিত...

চট্টগ্রামে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, কয়েকটি শাখায় তালা

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বাণিজ্যিক প্রাণকেন্দ্র আগ্রাবাদে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের কয়েকটি শাখায় তালা দিয়েছে ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন।সোমবার (৪ মে) সকাল ১১টার দিকে কয়েকশ আমানতকারী...

রাউজানে বাবলু হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজান থানার কাউসার জামান বাবলু হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি টিপুকে (৩২) কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।রবিবার (৩ মে) সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং থানাধীন...

উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও একটি সিএনজি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫ (র‌্যাব-১৫)।রোববার (৩মে) র‌্যাব-১৫ এর সিপিসি-২ এর...