শুক্রবার, ১ মে ২০২৬

বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে কেএনএফ সদস্য নিহত

মোঃ শহীদুল ইসলাম, বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে এক কেএনএফ সদস্য নিহত ও একজন আটক হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে অস্ত্র, গোলাবারুদ সহ বিপুল সরঞ্জাম। অভিযানের সময় কেএনএফের পুতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে স্থানীয় দু’জন আহত হয়েছে বলে খবর পাওয়া যায়।

বুধবার (২৬ জুন) সকালে থানচি উপজেলার রেমাক্রি প্রাংশা ইউনিয়নের দুর্গম সিমত্লাংপি পাড়া এলাকার তাজিংডং পাহাড়ে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

এসময় পাহাড়ি সশস্ত্র সংগঠন কেএনএফ’র পোষাক পরিহিত গুলিবিদ্ধ অজ্ঞাতনামা একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোঃ রায়হান কাজেমী ওই এলাকা থেকে একজনের লাশ উদ্ধারের কথা জানিয়েছেন।

তাৎক্ষণিক ভাবে লাশটির পরিচয় এবং আটককৃত কেএনএফ সদস্য ও স্থানীয় হতাহতের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, সিত্লাংম্পি পাড়া এলাকার তাজিংডং পাহাড়ে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করছে যৌথবাহিনী। এসময় বেশ কয়েক বার গোলাগুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। গোলাগুলি থেমে গেলে তাজিংডং পাহাড়ের জঙ্গলে গুলিবিদ্ধ মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানচি থানা পুলিশ।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম উদ্দীন মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, লাশের পরিচয় এখনো পাইনি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত গত ২ ও ৩ এপ্রিল বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংকের তিনটি শাখায় কেএনএফ সদস্যরা হামলা চালিয়ে অস্ত্র, গুলি ও টাকা লুট করে।অপহরণ করে সোনালী ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিনকে।

এ ঘটনার পর র‍্যাাবের অভিযানে উদ্ধার হয় অপহৃত ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিন পরে সেনাবাহিনী নেতৃত্বে যৌথ বাহিনী রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় অভিযান পরিচালনা করে। অভিযানে এ পর্যন্ত ২২টি মামলায় ১০৯ জন গ্রেফতার পরবর্তী জেল হজতে পাঠানো হয়, অভিযানে নিহত হয়েছে কেএনএফের সাত সদস্য।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২)...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী...

কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

শহীদদের আত্মত্যাগ এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন...

সংসদে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের...

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী নির্বাচিত , গেজেট প্রকাশ

‘ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে...

আরও পড়ুন

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম।বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত...

হালদা নদীতে ডিম ছেড়েছে কার্পজাতীয় মা মাছ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে কার্প–জাতীয় মা মাছ প্রথম দফায় ডিম ছেড়েছে। গত মঙ্গলবার থেকে বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত শুরু হলে...

চট্টগ্রামে কোস্টগার্ডের অভিযানে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন আকমল আলী সুইচগেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ১৮৫ বোতল বিদেশি মদ জব্দ করেছে কোস্টগার্ড। তবে...