শুক্রবার, ১ মে ২০২৬

সাঙ্গু নদী থেকে বৃদ্ধার ভাসমান মরদেহ উদ্ধার

ইমতিয়াজ ফয়সাল, চন্দনাইশ।

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভাস্থ সাঙ্গু নদী থেকে মীনা তালুকদার (৬৫) নামের এক বৃদ্ধার ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

সে উপজেলার বৈলতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া এলাকার সোনা মেম্বার বাড়ির সুকেন্দ্র তালুকদারের স্ত্রী বলে জানা গেছে।

সোমবার (২৪ জুন) দুপুরে দোহাজারী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পালপাড়া এলাকায় সাঙ্গু নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত মহিলার মরদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আজিজ মাসুমকে অবহিত করেন। আজিজ থানা পুলিশকে খবর দিলে উপ-পরিদর্শক ভক্ত দত্ত ও নুর আমজাদ ঘটনাস্থলে গিয়ে নদী থেকে ভাসমান অবস্থায় থাকা লাশটি উদ্ধার করে নিয়ে আসে।

ওই বৃদ্ধার কোমরে থাকা ভ্যানিটি ব্যাগ থেকে পাওয়া নাম্বারে কল দিলে তার পুত্রবধূ তাপসী তালুকদার জানায়, রবিবার রাতে আমার শাশুড়ীর সাথে আমাদের কথা হয়েছে। সোমবার সকালে তিনি ডাক্তার দেখাতে যাওয়ার কথা বলে ভোর সাড়ে ৫টা থেকে তিনি নিখোঁজ ছিলেন।

চন্দনাইশ থানার উপপরিদর্শক ভক্ত দত্ত বলেন, লাশের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। সুরতহাল রিপোর্ট শেষে লাশটি থানায় নেওয়া হবে। ইতিমধ্যে ওই বৃদ্ধার পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব‍্যবস্থা গ্রহন করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সাতকানিয়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে আহত মোহাম্মদ আজিজুল...

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২)...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী...

কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

শহীদদের আত্মত্যাগ এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন...

সংসদে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের...

আরও পড়ুন

সাতকানিয়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে আহত মোহাম্মদ আজিজুল হক (৬৩) নামের এক বৃদ্ধ দিনমজুরের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)...

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম।বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত...