রবিবার, ৩০ আগস্ট ২০২৬

আনোয়ারায় বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে নিঃস্ব ১৯ পরিবার

মোহাম্মদ রিয়াদ হোসেন :

আনোয়ারা উপজেলায় পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় ১৯ টি পরিবারের বসতঘর ভস্মিভূত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

রবিবার (২৩ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার ৪নং বটতলী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড পূর্ব বরৈয়া গ্রামের বদরুদ্দোজা মেম্বারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায় , মেম্বারের বাড়ির আবদুল কাদেরের বৈদ্যুতিক মিটার থেকে শর্টসার্কিট হয়ে আগুনে সুত্রপাত ঘটে। পরে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে যোগ দেন আনোয়ারা ফায়ার সার্ভিসের ১ টি ইউনিট। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । এতে পুড়ে যাওয়া ১৮টি বসতঘরের ক্ষয়ক্ষতি আনুমানিক ৭০লাখ টাকা বলে জানান ক্ষতিগ্রস্তরা।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলেন, হুমায়ুন পারভেজ, মোঃ ইউনুচ মিস্ত্রী,মোঃ নুরুল আলম,মোঃ শাহ আলম,আবদুল মান্নান,আবদুস সবুর,আবদুর রহিম,আবদুল হাকিম, আবদুল গফুর, মোঃ মহিউদ্দীন মন্টু, আহমদ হাসান, মোহাম্মদ হোসেন,আলমাস খাতুন প্রকাশ লেদুনী,মোঃ আনোয়ার,আবদুল কাদের, মোহাম্মদ শফিউল আলম,মোহাম্মদ ইদ্রিস, জেসমিন আক্তার ।

অপরদিকে শনিবার রাতে জুঁইদণ্ডী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড দক্ষিণ খুরুস্কুল গ্রামের শামসু’র বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসলে ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়।

জুইঁদণ্ডী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল গফুর জানান, রাতের আগুনে দক্ষিণ খুরুস্কুল গ্রামের শামসু এর ঘরের নগদ ৫০ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালঙ্কারসহ ৫ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।

আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বরত লিডার মোঃ মুজিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি।দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে আগুনের সুত্রপাত হয়েছে। ১৮ টি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ১০ লাখ ৮০ হাজার টাকার মালামাল উদ্ধার ও ৮ লাখ ৫০ হাজার টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই: ডা.আব্দুন নূর তুষার

বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচীর পুরস্কার...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পাচারের উদ্দেশ্যে মজুদ করা সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া রামুর গর্জনিয়ায় কৃষি কর্মকর্তাসহ...

ঢাকা শহরের যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশ

ঢাকা শহরের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন ও পরিবহন...

দোকান বন্ধ হয়ে যাওয়ায় অভাবে হতাশায় ট্রেনের নিচে আত্মহত্যা রাউজানের টিটু দাশের

দোকান ছিল; ব্যবসা করে এক ছেলে ও স্ত্রীকে নিয়ে...

রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে...

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার : প্রধানমন্ত্রী

গুমকে মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান...

আরও পড়ুন

আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই: ডা.আব্দুন নূর তুষার

বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচীর পুরস্কার বিতরণ উৎস ২৮ আগস্ট শুক্রবার সকালে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। অপর্ণাচরণ সিটি করপোরেশন...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পাচারের উদ্দেশ্যে মজুদ করা সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া রামুর গর্জনিয়ায় কৃষি কর্মকর্তাসহ যৌথ অভিযান চালিয়ে ৩৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার সার আটক করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১...

দোকান বন্ধ হয়ে যাওয়ায় অভাবে হতাশায় ট্রেনের নিচে আত্মহত্যা রাউজানের টিটু দাশের

দোকান ছিল; ব্যবসা করে এক ছেলে ও স্ত্রীকে নিয়ে শহরে মোটামুটি ভালোই চলছিল রাউজান নোয়াপাড়া এলাকার টিটু দাশের সংসার।এক সময় দোকানে বকেয়া এবং বেচা...

রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে শাহাবুদ্দিন (৪০) নামে এক শারীরিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।শনিবার (২৯ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার...