রবিবার, ৩০ আগস্ট ২০২৬

বোয়ালখালীতে সাঁতার শিখতে গিয়ে পুকুরে ডুবে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

বোয়ালখালী প্রতিনিধি

বোয়ালখালী উপজেলায় সাঁতার শিখতে গিয়ে পুকুরের পানিতে ডুবে নুসরাত জাহান( ৮) নামে এক তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ জুন) দুপুর ২টার দিকে উপজেলার ১নং কধুরখীল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বদিউজ্জামান মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত নুসরাত জাহান বোয়ালখালী উপজেলার ১নং কধুরখীল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বদিউজ্জামান মুন্সি বাড়ির প্রবাসী আবদুল মান্নানের কন্যা । চার বোনের মধ্যে নুসরাতের স্হান তৃতীয়। নুসরাত কধুরখীল ইউনিয়নের কধুরখীল ইউনাইটেড মুসলিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

১নং কধুরখীল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য শিমুল শীল বলেন,নুসরাত শুক্রবার দুপুরে বাড়ির পার্শবর্তী পুকুরে গোসলের সময় কোমরে দড়ি দিয়ে প্লাস্টিকের বোতল বেঁধে সাঁতার শিখতে গিয়ে কোমর থেকে বোতলের দড়ি ছিঁড়ে গেলে নুসরাত পুকুরের পানিতে ডুবে যায়। এক পর্যায়ে নুসরাতকে তার মা দুপুরের ভাত খাওয়ার জন্যপুকুর পাড়ে ডাকতে গেলে পুকুরে শুধু বোতল ভাসতে দেখেন তার মা। পরে নুসরাতের মায়ের চিৎকার শুনে পার্শবর্তী মসজিদ থেকে মুসল্লিরা এসে নুসরাতকে পুকুর থেকে উদ্ধার করে প্রথমে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।চমেক হাসপাতালে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক নুসরাতকে পরীক্ষা নিরীক্ষা করে বিকেল সাড়ে ৩টার দিকে নুসরাতকে মৃত করেছেন বলে জানিয়েছেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই: ডা.আব্দুন নূর তুষার

বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচীর পুরস্কার...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পাচারের উদ্দেশ্যে মজুদ করা সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া রামুর গর্জনিয়ায় কৃষি কর্মকর্তাসহ...

ঢাকা শহরের যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশ

ঢাকা শহরের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন ও পরিবহন...

দোকান বন্ধ হয়ে যাওয়ায় অভাবে হতাশায় ট্রেনের নিচে আত্মহত্যা রাউজানের টিটু দাশের

দোকান ছিল; ব্যবসা করে এক ছেলে ও স্ত্রীকে নিয়ে...

রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে...

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার : প্রধানমন্ত্রী

গুমকে মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান...

আরও পড়ুন

আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই: ডা.আব্দুন নূর তুষার

বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচীর পুরস্কার বিতরণ উৎস ২৮ আগস্ট শুক্রবার সকালে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। অপর্ণাচরণ সিটি করপোরেশন...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পাচারের উদ্দেশ্যে মজুদ করা সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া রামুর গর্জনিয়ায় কৃষি কর্মকর্তাসহ যৌথ অভিযান চালিয়ে ৩৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার সার আটক করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১...

দোকান বন্ধ হয়ে যাওয়ায় অভাবে হতাশায় ট্রেনের নিচে আত্মহত্যা রাউজানের টিটু দাশের

দোকান ছিল; ব্যবসা করে এক ছেলে ও স্ত্রীকে নিয়ে শহরে মোটামুটি ভালোই চলছিল রাউজান নোয়াপাড়া এলাকার টিটু দাশের সংসার।এক সময় দোকানে বকেয়া এবং বেচা...

রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে শাহাবুদ্দিন (৪০) নামে এক শারীরিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।শনিবার (২৯ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার...