রবিবার, ২ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রে বিদেশি গ্র্যাজুয়েটদের গ্রিন কার্ড দেবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন সম্পন্ন বিদেশী স্নাতকদের গ্রিন কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এটা তার প্রধান নির্বাচনী ইস্যু বলেও মন্তব্য করেন ট্রাম্প।

মার্কিন গণমাধ্যম অল-ইন পডকাস্টে বৃহস্পতিবার তার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। এতেই তাকে এই মন্তব্য করতে শোনা যায়।

এক সাক্ষাৎকারে ট্রাম্প অঙ্গীকার করে বলেন, মেধাবীদের যুক্তরাষ্ট্রে নেওয়ার প্রক্রিয়া তিনি সহজ করবেন ও যারা কলেজগুলো থেকে গ্র্যাজুয়েট করবেন তারা থাকতে পারবেন।

সাবেক এই প্রেসিডেন্ট বলেন, হার্ভার্ড ও এমআইটিসহ অন্যান্য প্রতিষ্ঠানের গ্র্যাজুয়েটদের হারানোটা দুঃখজনক।

ট্রাম্প বলেন, গ্রাজুয়েট শেষ করার পরে স্বাভাবিকভাবেই গ্রিন কার্ড পাওয়া উচিত ও এক্ষেত্রে জুনিয়র কলেজগুলোও অন্তর্ভুক্ত হবে। ট্রাম্পের এই প্রস্তাবের কারণে প্রতি বছর নতুন নাগরিকত্বের আবেদন উল্লেখযোগ্য হারে বাড়বে।

ধারণা করা হচ্ছে, এতে রিপাবলিকান পার্টিতেও তার গুরুত্ব বাড়বে। বিদেশি শিক্ষার্থীদের উদ্দেশে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি যা করতে চাই এবং আমি যা করব তা হল, আপনি একটি কলেজ থেকে স্নাতক হয়েছেন। আমি মনে করি এই দেশে থাকার জন্য আপনার ডিপ্লোমার অংশ হিসেবে একটি গ্রিন কার্ড পাওয়া উচিত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

আরও পড়ুন

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা চেয়েছেন।তিনি জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষিশ্রমিক...

ফাইনাল হারের পর প্রথম বার্তায় মেসি: ‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙেছে আর্জেন্টিনার। ফাইনালে স্পেনের কাছে হারের একদিন পর নীরবতা ভেঙে মুখ খুলেছেন অধিনায়ক লিওনেল মেসি। তিনি বলেছেন, এই পরাজয়ের...

ইংল্যান্ডের স্বপ্ন ভেঙ্গে ফাইনালে আর্জেন্টিনা

বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ। মুখোমুখি দুই বিশ্বসেরা দল। কিন্তু মাঠের লড়াইটা কেমন যেন বড়ই বেমানান বিশ্বকাপের সাথে সে সাথে দুই দলের নাম, জশ, খ্যাতি আর...