বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

প্রতিমন্ত্রীর নির্দেশনার পর জোরদার অভিযান শুরু

সাতকানিয়ায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া।

চট্টগ্রামের সাতকানিয়ায় কিশোর গ্যাং ও নানা ধরনের অপরাধ দমনে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর নির্দেশনা দেওয়ার ২৪ ঘণ্টা অতিক্রম না হতেই থানা পুলিশ অভিযান চালিয়ে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিন ছিনতাইকারী কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করেছেন। এসময় একজনের দেহ তল্লাশি করে ধারালো চাকু উদ্ধার করা হয়।

শুক্রবার (২২ জুন) রাতে উপজেলার ঢেমশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাতকানিয়া রাস্তার মাথা সংলগ্ন মাইনু ফুডসের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মো. ইসলামের ছেলে নাজমুল ইসলাম ইমন (২১), একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. আমিনের ছেলে আবীর মাহমুদ শাওন (২০) ও লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মো. আলীর ছেলে মো. সাঈদ হোসেন রানা (২০)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া থানা পুলিশ জানতে পারে কিশোর গ্যাংয়ের একদল সদস্য সাতকানিয়া রাস্তার মাথা সংলগ্ন এলাকায় ছুরি ও খুরসহ ছিনতাই করার প্রস্তুতি নিচ্ছিল। তাৎক্ষণিকভাবে থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মোস্তাক আহমদের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা দৌঁড়ে পালানোর চেষ্টাকালে পুলিশ ৩ জনকে আটক করতে সক্ষম হলেও তাদের অপর সহযোগী পালিয়ে যায়। এসময় … একজনের দেহ তল্লাশি করে স্টিলের ভাঁজ ওয়ালা ছুরি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, কিশোর গ্যাংয়ের নানা অপকর্মে এলাকাবাসী অতিষ্ঠ। রাতের অন্ধকারে সুযোগ বুঝে রাস্তায় চলাচলরত পথচারীদের ছুরির ভয় দেখিয়ে নগদ টাকা-পয়সা ও মোবাইল ফোন লুট করায় এদের একমাত্র কাজ। তাদের ভয়ে রাতে ঝুঁকি নিয়ে রাস্তায় চলাচল করতে হয়।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ প্রিটন সরকার বলেন, ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৩ কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জোরদার অভিযান চলমান থাকবে। এ ছাড়া শীঘ্রই সভা ও সেমিনারের মাধ্যমে থানার প্রতিটা এলাকায় কিশোর গ্যাং নির্মূলে গণসচেতনতা গড়ে তোলা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, শুক্রবার (২১ জুন) বিকাল ৪ টায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানিহাট শপিং সেন্টার চত্বরে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে সাতকানিয়া থানা পুলিশকে কঠোর নির্দেশনা দেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী এমপি।

এ সময় তিনি বলেন, সমাজের নতুন ক্যান্সার হিসেবে পরিচিত কিশোর গ্যাং। কিশোর গ্যাংয়ের সদস্যদের দ্বারা সাতকানিয়ায় প্রতিদিন দু’একটি অপ্রীতিকর ঘটনা ঘটছে বলে খবর পাওয়া যাচ্ছে । এ ছাড়াও কিশোর গ্যাংয়ের কয়েকটি সক্রিয় গ্রুপ অস্থিরতা সৃষ্টির মাধ্যমে স্টেশনকেন্দ্রিক এলাকায় অপরাধ সংগঠিত করে যাচ্ছে। এদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে। আগামী ১৫ দিনের মধ্যে সাতকানিয়াকে কিশোর গ্যাং মুক্ত করতে থানার ওসিকে নির্দেশ দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ বলেছেন, লায়ন্সের যুব সংগঠন লিওরা সমাজ সেবার পাশপাশি নিজেদেরকে আগামী...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে হাসপাতালের কনফারেন্স হলে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা...