বোয়ালখালী উপজেলায় পুকুরে ডুবে ইরফান উদ্দিন (১১) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বোয়ালখালী উপজেলার ৭নং চরণদ্বীপ ইউনিয়নের মধ্যম চরণদ্বীপ ৭নং ওয়ার্ডের ফকিরাখালী হযরত তুফান আলী শাহ (রহ.)বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ইরফান উদ্দিন বোয়ালখালী উপজেলার ৭নং চরণদ্বীপ ইউনিয়নের মধ্যম চরণদ্বীপ ৭নং ওয়ার্ডের ফকিরাখালী হযরত তুফান আলী শাহ (রহ.)বাড়ির মৃত আবদুর রহমানের ছেলে। ইরফান দুই ভাই এক বোনের মধ্যে সবার ছোট ।সে চরণদ্বীপ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানায়, ইরফান বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পার্শবর্তী পুকুরে গোসল করতে যায়।গোসল করতে গিয়ে ইরফান পানিতে ডুবে যায়। প্রায় একঘণ্টা খোঁজাখুঁজির পর ইরফানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।
