মঙ্গলবার, ৫ মে ২০২৬

পেকুয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

অনলাইন ডেস্ক

কক্সবাজারের পেকুয়ায় গলায় ফাঁস লাগিয়ে দিনমজুরের স্ত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। গত রাত ১১ টায় উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড মছইন্যাকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত জন্নাতুল ফেরদৌস (২৫) ওই এলাকার কলিম উদ্দিনের স্ত্রী এবং দুই সন্তানের জননী। নিহত জান্নাতুল ফেরদৌস চকরিয়া উপজেলার বরইতলি ২নং ওয়ার্ডের খয়রাতি পাড়া এলাকার সলিম উল্লাহর মেয়ে।

মছইন্যাকাটা স্থানীয় সমাজ কমিটির সভাপতি আবদুল আনচারি জানান, রাত ১১ টার দিকে কলিম উদ্দিনের সন্তানরা মহল্লার স্টেশনে এসে তাদের বাবাকে খবর তাদের মা গলায় ওড়না পেছানো অবস্থায় মাটিতে পড়ে আছে।

কলিম উদ্দিন দ্রুত বাড়িতে গিয়ে সন্তানদের তথ্যমতে তার স্ত্রীকে গলায় ওড়না পেছানো মাটি শুয়ানো অবস্থায় দেখতে পায়। কলিম উদ্দিনসহ স্থানীয়রা তার স্ত্রীকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

কি কারণে তার স্ত্রী আত্মহত্যা করেছে বিষয়টি এখনও নিশ্চিত করা যাচ্ছেনা। তবে জান্নাতুল ফেরদৌস মানসিক ভারসাম্যহীন বলে জানান প্রতিবেশীরা। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দীন জানান, রাত সাড়ে ১১ দিকে কলিম উদ্দিনের স্ত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করছে। তখন কলিম উদ্দিনসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া হাসপাতালে নিয়ে আসে, হাসপাতালে আনার আগেই কলিম উদ্দিনের স্ত্রীর মৃত্যু হয়।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুজিবুর রহমান জানান, জান্নাতুল ফেরদৌস (২৫) মহিলার নিথর দেহ ১২টার দিকে হাসপাতালে নিয়ে আসে, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসক মৃতদেহ দেখে ফাঁসিতে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন।

এ বিষয়ে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াস বলেন, একজন মহিলার মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের লোকজন জানান। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই নিশ্চিত হওয়া যাবে আত্মহত্যা নাকি অন্য কিছু পুলিশ তদন্ত করছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় ধানক্ষেতে মিললো বিশাল আকৃতির অজগর

চট্টগ্রামের লোহাগাড়ায় লোকালয় থেকে প্রায় ১৪ ফুট লম্বা একটি...

দীর্ঘদিনের অবহেলিত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

সড়ক যোগাযোগ ব্যবস্থাকে স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ...

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআরের কান্ট্রি রিপ্রেজেনটেটিভের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর)...

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব, কাবাডিতে বাঁশখালী ও পাঁচলাইশ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, হোটেল সোনালীকে ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেসের রয়েল রোড এলাকায় পরিচ্ছন্ন এবং...

প্রধানমন্ত্রীর কাছে ৩৮ অডিট রিপোর্ট উপস্থাপন

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সরকারি বিভিন্ন দফতর ও সংস্থার...

আরও পড়ুন

লোহাগাড়ায় ধানক্ষেতে মিললো বিশাল আকৃতির অজগর

চট্টগ্রামের লোহাগাড়ায় লোকালয় থেকে প্রায় ১৪ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে সেটিকে চুনতী বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়।মঙ্গলবার (৫...

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব, কাবাডিতে বাঁশখালী ও পাঁচলাইশ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম পর্বের কাবাডি বালক বিভাগে বাঁশখালী উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে...

চকরিয়ায় পুলিশের অভিযানে ২১ আসামী গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার (৫ মে) বিকালে চকরিয়া থানা পুলিশ এক...

বোয়ালখালীতে দুই মাদক সেবনকারীকে কারাদণ্ড

চট্টগ্রামের বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে দুই যুবককে ভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৫ মে) সকালে পৌর সদরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এ...