মঙ্গলবার, ৫ মে ২০২৬

নেপথ্যে প্রেম!

ঈদগড়ে স্বামী- স্ত্রীকে জবাই করে হত্যা

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার :

কক্সবাজার জেলার রামু উপজেলার দুর্গম এলাকা ঈদগড় ইউনিয়নে স্বামী- স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড উপরেরখিল এলাকায় এ ঘটনা ঘটানো হয়।

নিহতরা হলেন রুবিনা আক্তার (১৮) ও তার স্বামী নূর মোহাম্মদ (২৩)। রুবিনা স্থানীয় কামাল হোছন এবং নূর মোহাম্মদ চট্টগ্রামের রাউজানের আলিম উদ্দিনের পুত্র। গত ৬ মাস আগে তাদের বিয়ে হয়। তবে এখনো কোনো ছেলে- সন্তান হয়নি।

স্থানীয়রা জানান, সশস্ত্র দূর্বৃত্তরা মাটির দেয়াল বেয়ে ভেতরে ঢুকে দরজা খুলে ঘুমন্ত অবস্থায় এ দু’জনকে হত্যা করে পালিয়ে যায়। ঘরে অবস্থানরত রুবিনার মা বিষয়টি টের পেয়ে শোর- চিৎকার শুরু করেন। এতে এলাকাবাসী এগিয়ে আসেন। স্থানীয় ইউপি সদস্য কামরুল আমিন হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত হয়ে প্রশাসনকে অবহিত করেন। খবর পেয়ে রামু থানা এবং ঈদগড় পুলিশ ক্যাম্পের পুলিশ দল ঘটনাস্থলে যান। কক্সবাজার থেকে সিআইডির একটি টিমও ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত রামু থানার ওসি এবং ওসি (তদন্ত) ইমন চৌধুরী ঘটনাস্থলে ছিলেন।
স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল আমিন হত্যাকান্ডের বিষয়টি এ প্রতিবেদককে নিশ্চিত করেন।

এদিকে ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যা তসলিমা খানম স্থানীয় লোকদের বরাত দিয়ে জানান যে, এলাকাবাসী তাকে জানিয়েছেন নিহত মহিলার সাথে পাঁচ নং ওয়ার্ডের বড় বিল চর পাড়ার আব্দুর রশিদের পুত্র রমজানের প্রেমের সম্পর্ক ছিল। এর আগেও সে হুমকি-ধমকি দেয়ায় থানায় জিডি পর্যন্ত করা হয়েছিল তাকে জানানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় ধানক্ষেতে মিললো বিশাল আকৃতির অজগর

চট্টগ্রামের লোহাগাড়ায় লোকালয় থেকে প্রায় ১৪ ফুট লম্বা একটি...

দীর্ঘদিনের অবহেলিত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

সড়ক যোগাযোগ ব্যবস্থাকে স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ...

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআরের কান্ট্রি রিপ্রেজেনটেটিভের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর)...

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব, কাবাডিতে বাঁশখালী ও পাঁচলাইশ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, হোটেল সোনালীকে ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেসের রয়েল রোড এলাকায় পরিচ্ছন্ন এবং...

প্রধানমন্ত্রীর কাছে ৩৮ অডিট রিপোর্ট উপস্থাপন

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সরকারি বিভিন্ন দফতর ও সংস্থার...

আরও পড়ুন

সিন্ডিকেট-দুর্নীতির বিরুদ্ধে ডিসিদের কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ, ভেজাল রোধ, সিন্ডিকেট ভাঙতে, দুর্নীতি দমন এবং সুশাসন প্রতিষ্ঠায় জেলা প্রশাসকদের (ডিসি) দায়িত্ব পালনে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করে প্রধানমন্ত্রী বললেন, ‘তোমরাই দেশের ভবিষ্যৎ’

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানে সিলেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (০২ মে) বিকাল ৫টায় নগরীর রিকাবিবাজারে সিলেট...

চকরিয়ায় ৬ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মিনি বাজার এলাকার বাসিন্দা মৃত নূরুল ইসলামের পূত্র কামাল উদ্দিন (৫৬) কর্তৃক ৬ বছরের এক কন্যা...

বন্ধ হওয়া কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

দেশে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো ফের চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘বিগত বছরগুলোতে বন্ধ হওয়া...