রবিবার, ৩০ আগস্ট ২০২৬

পারকি বীচ- সৈকতের ইজারায় সড়ক থেকেও চাঁদা আদায়

নিজস্ব প্রতিবেদক

দ্বিতীয় বৃহৎ সমুদ্র সৈকত পারকি বীচে নানা অব্যবস্থাপনা আর নানান সমস্যার কারণে পর্যটকদের বিপাকে পড়ার গল্প নতুন না। এখন নতুন করে পার্কিং এর নামে হয়রানির শিকার হচ্ছেন সৈকতে আসা পর্যটকবাহী যানবাহন। সৈকত এরিয়ায় গাড়ি প্রবেশ না করালেও ইজারার টোকেনে চাঁদা দিতে হচ্ছে বলে জানিয়েছেন পর্যটক এবং চালকরা। তবে বেআইনি হওয়া সত্ত্বেও যানজট নিরসনে নিয়োজিত স্বেচ্ছাসেবকদের খরচ পুষাতে সড়কের গাড়ি থেকে চাঁদা নেওয়া হয় বলে জানিয়েছেন পারকি সৈকতের সাব ইজারাদার মো. আনিস খান।

জানা যায়, চলতি বছরের ১৫ এপ্রিল চট্টগ্রাম জেলা প্রশাসকের পক্ষ থেকে আগামী ১১মাসের জন্য পারকি সমুদ্র সৈকতের পার্কিং এর দরপত্র আহ্বান করা হয়। বিজ্ঞপ্তিতে ৮লাখ ৩৭হাজার ৫শ টাকা ইজারা মূল্য নির্ধারণ করা হলেও ভ্যাট, আয়করসহ ২৩লাখ ৪০হাজার টাকায় সৈকতের পার্কিং ইজারা নেই স্থানীয় নুরুল আমিন নামের এক ব্যক্তি। আগের শুধু বীচে নামা যানবাহন থেকে ইজারার টাকা নেওয়া হলেও নতুন ইজারা হওয়ার পর থেকে বীচ এরিয়া ছাড়াও সড়কে চলাচল করা প্রতিটি গাড়ি থেকে নেওয়া হচ্ছে চাঁদা।

ইজারাদার সূত্রে জানা যায়, সৈকতে থাকা এবং সড়কে থাকা প্রতিটি বাস থেকে ১৫০ টাকা, প্রাইভেট কার থেকে ৭৫ টাকা, সিএনজি থেকে ২০টাকা এবং মোটরসাইকেল থেকে ২৫টাকা করে পার্কিং এর বাবদ নেওয়া হয়।

সরেজমিনে পারকি সমুদ্র সৈকতের পার্কিং এলাকা ঘুরে দেখা যায়, বীচে নামার প্রতিটা রাস্তার মুখে রশিদ বই নিয়ে ইজারা তুলছেন ইজারাদারের নিয়োজিত লোকজন। এছাড়াও বীচের আশেপাশে অবস্থিত বিভিন্ন রিসোর্টগুলোতে যেসমস্ত গাড়ি প্রবেশ করছে সেসব গাড়ি থেকেও পার্কিং এর চাঁদা নেওয়া হচ্ছে। দেখা যায় পার্কিং এর নামে গহিরা সড়কের দু’পাশে বাস, প্রাইভেটকার, সিএনজি রাখা হয়েছে। এসব যানবাহন থেকেও নেওয়া হচ্ছে চাঁদা। রাস্তার দু’পাশে এভাবে পার্কিং এর নামে যানবাহন রাখার কারণে সৃষ্টি হয়েছে যানজট। দেখা যায়, এসব যানবাহনের কারণে পারকি সমুদ্র সৈকত থেকে পারকি বাজার পর্যন্ত দীর্ঘ আধাঁ কিলোমিটারের যানযট ছিলো ঘন্টা দু’য়েক ধরে।

শাহেদ নামের এক সিএনজি ড্রাইভার জানান, আমি সড়ক থেকে পারকির যাত্রী নামাচ্ছিলাম এমন সময় একজন এসে আমাকে রশিদ ধরিয়ে দিয়ে ২০টাকা চাঁদা নিয়ে গেছে অথচ আমি সড়ক থেকে বীচ এরিয়ায় নামিও নাই।

পতেঙ্গা থেকে আসা বাচ্চু নামের এক কার ড্রাইভার জানান, এখানে পার্কিং এর কোনো ব্যবস্থা নাই, সড়কে এসে গাড়ি থামানোর সাথে সাথে টোকেন একটা ধরিয়ে দিয়ে টাকা নিয়ে নিছে।

সড়ক থেকে চাঁদা আদায়ের বিষয়টি স্বীকার করে সাব ইজারাদার মো.আনিস খান জানান, পারকি সমুদ্র সৈকতে পর্যাপ্ত পার্কিং এর জায়গা নাই তাই সড়কে গাড়ি পার্কিং করতে হয় সৈকতে আসা যানবাহনগুলোকে। আর যেহেতু সড়কে যানজট নিরসনের আমাদের স্বেচ্ছাসেবকদের নিয়োজিত রাখতে হয় সেহেতু তাদের খরচ পুষাতে বেআইনি হওয়া শর্তেও সড়কে পার্কিং করা গাড়িগুলো থেকে পার্কিং বাবদ চাঁদা নেওয়া হয়।

এবিষয়ে পারকি বীচ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন বলেন, মঙ্গলবার সকালে এমন একটা অভিযোগ পেয়ে ইজারাদারদের সাথে যোগাযোগ করেছি তারা জানিয়েছেন পার্কিং এর জায়গায় পানি চলে আসায় সাময়িক ভাবে রাস্তায় গাড়ি পার্কিং করা হয়েছে পানি চলে গেলে তারা রাস্তা থেকে পার্কিং উঠিয়ে নিবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই: ডা.আব্দুন নূর তুষার

বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচীর পুরস্কার...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পাচারের উদ্দেশ্যে মজুদ করা সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া রামুর গর্জনিয়ায় কৃষি কর্মকর্তাসহ...

ঢাকা শহরের যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশ

ঢাকা শহরের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন ও পরিবহন...

দোকান বন্ধ হয়ে যাওয়ায় অভাবে হতাশায় ট্রেনের নিচে আত্মহত্যা রাউজানের টিটু দাশের

দোকান ছিল; ব্যবসা করে এক ছেলে ও স্ত্রীকে নিয়ে...

রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে...

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার : প্রধানমন্ত্রী

গুমকে মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান...

আরও পড়ুন

আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই: ডা.আব্দুন নূর তুষার

বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচীর পুরস্কার বিতরণ উৎস ২৮ আগস্ট শুক্রবার সকালে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। অপর্ণাচরণ সিটি করপোরেশন...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পাচারের উদ্দেশ্যে মজুদ করা সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া রামুর গর্জনিয়ায় কৃষি কর্মকর্তাসহ যৌথ অভিযান চালিয়ে ৩৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার সার আটক করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১...

দোকান বন্ধ হয়ে যাওয়ায় অভাবে হতাশায় ট্রেনের নিচে আত্মহত্যা রাউজানের টিটু দাশের

দোকান ছিল; ব্যবসা করে এক ছেলে ও স্ত্রীকে নিয়ে শহরে মোটামুটি ভালোই চলছিল রাউজান নোয়াপাড়া এলাকার টিটু দাশের সংসার।এক সময় দোকানে বকেয়া এবং বেচা...

রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে শাহাবুদ্দিন (৪০) নামে এক শারীরিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।শনিবার (২৯ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার...