রবিবার, ৩০ আগস্ট ২০২৬

রাঙ্গামাটির ৬ টি ঈদগাহে অনুষ্ঠিত হবে ঈদের জামাত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, রাঙ্গামাটি

রাঙামাটি জেলা শহরের মধ্যে ৬টি ঈদগাহে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে। কোরবানি মানি ত্যাগ,কোরবানি মানি আল্লাহর সন্তুটি লাভ করা। পবিত্র ঈদুল আজহা বিশ্ব মুসলমানদের জন্য একটি ইসলাম ধর্মীয় ইতিহাসের অধ্যায়।

এবার রাঙামাটি জেলা শহরের মধ্যে ৬টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে তাহলো-তবলছড়ি কেন্দ্রীয় ঈদ জামাত –কোতয়ালী থানার মাঠে সকাল সাড়ে ৭টায়,রিজার্ভ বাজার পুরাতন কোর্ট বিল্ডিং (পুরাতন স্টেডিয়াম মাঠে) ঈদ জামাত- সকাল ৮ টায়,আদালত ভবন মাঠ প্রাঙ্গন ঈদ জামাত- সকাল সাড়ে ৭টায়, ভেদভেদী ঈদগাহ মাঠে ঈদ জামাত (বায়তুস সালাম জামে মসজিদে) সকাল সাড়ে ৭টায়, কলেজ মাঠে ঈদ জামাত- সকাল সাড়ে ৭টায় ও পুরান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ঈদের জামাত- সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, এবার জেলা শহরের মধ্যে ৬টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদুল আজহা উদযাপন উপলক্ষে রাঙামাটিবাসীর প্রতি ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম বার বলেন, ঈদুল আজহা ঘিরে পুরো শহরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঈদের ৩-৪ আগে ও ঈদের ৩-৪ পরে ও শহরের মধ্যে বিশেষ নিরাপত্তার দায়িত্ব পালন করবে জেলা পুলিশ।

তবে পুরো জেলার মধ্যে কয়টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে তার তথ্য জেলা প্রশাসকের কার্যালয়ে নেই এমন তথ্য জানিয়েছেন নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোঃ শামীম হোসেন। তিনি পরামর্শ দিয়েছেন জেলা স্ব স্ব ইউএনও বা উপজেলা সংবাদ মাধ্যম থেকে সংগ্রহ করে নিতে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই: ডা.আব্দুন নূর তুষার

বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচীর পুরস্কার...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পাচারের উদ্দেশ্যে মজুদ করা সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া রামুর গর্জনিয়ায় কৃষি কর্মকর্তাসহ...

ঢাকা শহরের যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশ

ঢাকা শহরের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন ও পরিবহন...

দোকান বন্ধ হয়ে যাওয়ায় অভাবে হতাশায় ট্রেনের নিচে আত্মহত্যা রাউজানের টিটু দাশের

দোকান ছিল; ব্যবসা করে এক ছেলে ও স্ত্রীকে নিয়ে...

রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে...

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার : প্রধানমন্ত্রী

গুমকে মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান...

আরও পড়ুন

আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই: ডা.আব্দুন নূর তুষার

বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচীর পুরস্কার বিতরণ উৎস ২৮ আগস্ট শুক্রবার সকালে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। অপর্ণাচরণ সিটি করপোরেশন...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পাচারের উদ্দেশ্যে মজুদ করা সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া রামুর গর্জনিয়ায় কৃষি কর্মকর্তাসহ যৌথ অভিযান চালিয়ে ৩৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার সার আটক করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১...

দোকান বন্ধ হয়ে যাওয়ায় অভাবে হতাশায় ট্রেনের নিচে আত্মহত্যা রাউজানের টিটু দাশের

দোকান ছিল; ব্যবসা করে এক ছেলে ও স্ত্রীকে নিয়ে শহরে মোটামুটি ভালোই চলছিল রাউজান নোয়াপাড়া এলাকার টিটু দাশের সংসার।এক সময় দোকানে বকেয়া এবং বেচা...

রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে শাহাবুদ্দিন (৪০) নামে এক শারীরিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।শনিবার (২৯ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার...