শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে পশুর হাটে দাম নিয়ে ক্রেতাদের সংশয় 

সাফায়েত মেহেদী,মিরসরাই

ঈদুল আজহাকে ঘিরে মিরসরাইয়ে প্রস্তুত পশুর হাট বাজার গুলো। এরই মধ্যে হাটে কোরবানির পশু উঠতে শুরু করেছে। ক্রেতার উপস্থিতি কম থাকলেও বিক্রেতারা বলছেন শেষ সময়ে জমে উঠবে বেচাকেনা। এবার পশুর হাটে ছোট ও মাঝারি পশুর চাহিদা বেশি। কোরবানিকে ঘিরে বড় গরু প্রস্তুত করা প্রান্তিক খামারীদের মাঝে পড়েছে চিন্তার ভাঁজ। চাহিদা অনুযায়ী দাম পাওয়া নিয়ে তাদের মনে দেখা দিয়েছে সংশয়। দাম না পেলে পড়তে হবে লোকশানে। বাড়তি দামের কারণ হিসেবে খামারিরা বলছেন গো খাদ্যের দাম বৃদ্ধি তার প্রধান কারণ । 

সরেজমিনে উপজেলার করেরহাট বাজার ঘুরে দেখা গেছে, বাজারে গরু সরবরাহ ভালো থাকলেও বেচাকেনা হয়নি দেখার মত। দেশীয় গরু দিয়ে হাট ভারা ছিল হাট-বাজার। উপজেলার ছোট কমলদহ পশুর হাট ঘুরেও এমন দৃশ্য চোখে পড়েছে।

ক্রেতারা বলছেন, গত বছরের তুলনায় এ বছর কোরবানির পশুর দাম বেশি হাঁকাচ্ছেন বিক্রেতারা। অন্যদিকে বিক্রেতারা বলছেন, পশুর খাদ্যের দাম বেশি সব মিলিয়ে পশুর ভাল দাম না পাওয়া গেলে লোকসান পোহাতে হবে। এ ছাড়া হাটে ক্রেতাদের সংখ্যাও কম।

একিকে আরমাত্র কয়েক দিন পরই পবিত্র ঈদুল আজহা। এরই মধ্যে উপজেলার হাট বাজারে আসতে শুরু করেছে কোরবানির পশু। তবে দাম বেশি। পছন্দ মতো কিনতে না পেরে হাট জমে ওঠার অপেক্ষায় আছেন ক্রেতারা।

উপজেলার ছোট কমলদহ বাজারে গরু কিনতে আসা খাইরুল্লাহ নামের এক ক্রেতা বলেন, হাটে পশু উঠলেও এখনও বেচাকেনা জমেনি। দাম নিয়ে সন্তুষ্ট নন ক্রেতা-বিক্রেতা কেউই।

আবুল হাসেম নামের আরেক ক্রেতা বলেন, বাজারে গরুর দাম অনেক বেশি মনে হচ্ছে। চাহিদা অনুযায়ী পশু পেলও দামে দরে হচ্ছেনা। তারা যা ইচ্ছা দাম দিয়ে বসে আছে। তাই আর কয়েকটি হাট অপেক্ষা করে দেখি দাম একটু নাগালে আসে কিনা।

মিরসরাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. জাকিরুল ফরিদ বলেন, কোরবানীকে ঘিরে খামারি ও প্রান্তিক কৃষক মিলে এবার ৫০ হাজার ৭৩৯টি পশু প্রস্তুত করেছেন। এর মধ্যে ২২ হাজার ৪১৩টি ষাঁড় ও বলদ এবং গাভী ১৪ হাজার ১৫২টি গাভী, ৪ হাজার ৬১১টি মহিষ, ৯ হাজার ৫৬৩৫টি ছাগল ও ভেড়া রয়েছে। পশু কেনাবেচার জন্য উপজেলার ১৬ ইউনিয়ন ২ পৌরসভায় ৩১টি স্থায়ী অস্থায়ী বাজার বসে। বড় হাট বাজারে অস্থায়ী মেড়িকেল ক্যাম্প করা হবে ও ছোট বাজার গুলোতে আমাদের মোবাইল টিম কাজ করবে পশুর স্বাস্থ্য সুরক্ষায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় সীতাকুন্ডের...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...