রবিবার, ২ আগস্ট ২০২৬

এনায়েত বাজার মহিলা কলেজে ইন্ডিয়ান হাইকমিশনের উদ্যোগে ইয়োগা দিবসের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

ভারতীয় সহকারী হাইকমিশন চট্টগ্রামের উদ্যোগে আজ ১১ জুন মঙ্গলবার এনায়েত বাজার মহিলা কলেজে আন্তর্জাতিক ইয়োগা দিবস-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজের অধ্যক্ষ সুরাইয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) চট্টগ্রাম জেলার সভাপতি ও এনায়েত বাজার মহিলা কলেজের পরিচালনা পরিষদের সভাপতি ডা. সেলিম আকতার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শরীর ও মনের সুস্থতার জন্য যোগ ব্যায়ামের গুরুত্ব অপরিসীম। ইয়োগা দৈনন্দিন জীবনের দুর্দশা এবং দুর্ভোগ মোকাবিলা করতে সাহায্য করে। শরীরের সাধারণ সুস্থতা, শারীরিক আঘাত এবং দীর্ঘস্থায়ী ব্যথা উপশম করার একটি ব্যায়াম এটি।
ইয়াগো; যা যোগ ব্যায়াম নামেও পরিচিত। এটি একটি প্রাচীন অনুশীলন। যা ভারতে প্রায় ৫০০০ বছর আগে আবিষ্কার হয়েছিল।

ইতিহাসবিদদের মতে পতঞ্জলি নামক একজন ভারতীয় ঋষি, যোগ অনুশীলনের বিকাশ করেছিলেন। বিশ্ব এখন পতঞ্জলিকেই যোগ ব্যায়ামের জনক বলে মনে করেন।

উল্লেখ্য ১৮৯০ সাল পর্যন্ত, যোগ ব্যায়াম শুধুমাত্র ভারতে জনপ্রিয় ছিল। স্বামী বিবেকানন্দ, একজন দার্শনিক ও সন্ন্যাসী, যোগ ব্যায়ামকে বিশ্বের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। এটিকে ‘মনের বিজ্ঞান’ বলে অভিহিত করেছিলেন।

ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৪ সালের জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে আন্তর্জাতিক যোগ দিবসের পরামর্শ দিয়েছিলেন। যেখানে ১৭৭টি সদস্য রাষ্ট্র প্রস্তাবটিকে সমর্থন করেছে। ২১শে জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে বেছে নেওয়া হয়েছিল। এরপর ২০১৫ সাল থেকে আন্তর্জাতিক ইয়োগা দিবস উদযাপিত হয়ে আসছে। ২০১৫ সালের ২১শে জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক ইয়োগা দিবসের আয়োজন করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬...

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন...

আরও পড়ুন

টানেল মোড়ে নিয়ন্ত্রণহীন বাস দোকানে ঢুকে নিহত ২, আহত অন্তত ১৫

চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়ক ছেড়ে দোকানে ঢুকে পড়েছে। এ সময় দোকানের সামনে যাত্রীর অপেক্ষায় থাকা অন্তত ছয়টি...

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে বড় সাজ্জাদ। তার প্রধান সহযোগী হিসেবে কাজ করতো ডেভিড ইমন।এছাড়া গ্যাংটির আরেক সদস্য রায়হান দীর্ঘদিন...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে হাসপাতালের কনফারেন্স হলে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...