সোমবার, ৩ আগস্ট ২০২৬

সহজ জয়ে বিশ্বকাপ শুরু ভারতের

অনলাইন ডেস্ক

ভারতকে জয়ের পথটা দেখিয়ে গিয়েছিলেন বোলাররা। জাসপ্রিত বুমরাহ ও হার্দিক পান্ডিয়াদের তোপের পর রোহিত শর্মা ও রিশভ পন্তের ব্যাটে আয়ারল্যান্ডের বিপক্ষে সহজ জয় পায় তারা। ৮ উইকেটের বড় জয়ের ম্যাচে ৩ ওভারে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট নেন বুমরাহ।

বুধবার (৫ জুন) ভারতকে মাত্র ৯৭ রানের লক্ষ্য দিয়েছিল আয়ারল্যান্ড। সেই লক্ষ্যে খেলতে নেমে মাত্র ১২.২ ওভারে জয় পায় টিম ইন্ডিয়া।

গুঞ্জন ছিল, ভারতের হয়ে রোহিতের সঙ্গে বিরাট কোহলি ওপেনিংয়ে নামতে পারেন। আইপিএলে ওপেনিংয়ে খেলে কোহলির সাফল্য ও বাংলাদেশের বিপক্ষে এই পজিশনে যশ্বসী জয়সওয়ালকে না খেলানোয় তৈরি হয় সেই আলোচনা। সেটাকে সত্যি করে আইরিশদের বিপক্ষে ওপেনিংয়েই নামেন কোহলি। তবে আইপিএলের সফলতা আন্তর্জাতিক ক্রিকেটে টেনে নিয়ে যেতে পারেননি তিনি, এদিন আউট হন মাত্র ১ রানে।

রোহিত ছোট লক্ষ্য তাড়া করতে নেমেও হাফসেঞ্চুরি পূর্ণ করেন। ৩৭ বলে ৫২ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি। জয়ের কাছাকাছি থাকাবস্থায় বিদায় নেন সূর্যকুমার যাদব। ২ রান করেন তিনি। শেষ পর্যন্ত অপরাজিত থাকা পন্ত ২৬ বলে করেন ৩৬ রান।

নাসাউয়ের অদ্ভুতুড়ে পিচে শুরুতে ব্যাট করা আয়ারল্যান্ড ভারতের শক্তিশালী বোলিং লাইনের সামনে রীতিমতো অসহায় হয়ে পড়ে। হার্দিক পান্ডিয়া, জাসপ্রিত বুমরাহ এবং আর্শদীপ সিংদের তোপে মাত্র ৯৬ রানে অলআউট হয় পল স্টার্লিংয়ের দল।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি আয়ারল্যান্ড। শুরু থেকেই একতরফা দাপট দেখিয়েছেন ভারতীয় পেসাররা। শুরুটা করেন আর্শদীপ সিং। ইনিংসের তৃতীয় ওভারে এই পেসারের বল মারতে গিয়েই ক্যাচ তুলে দেন আইরিশ অধিনায়ক পল স্টার্লিং। একই ওভারে দলীয় ৯ রানে দ্বিতীয় উইকেট হারায় আইরিশরা।

তৃতীয় উইকেটে লরকান টাকার এবং হ্যারি টেক্টর মিলে যোগ করেন ১৯ রান। পান্ডিয়ার বলে টাকার বোল্ড হলে ভাঙে সেই জুটি। টেক্টর ফেরেন পরের ওভারে। বুমরাহর বাউন্সার খেলতে গিয়ে টপএজ হয়ে ফেরেন তিনি। পিচের ধরনের বিপরীতে গিয়ে আগ্রাসী ক্রিকেট খেলার চেষ্টা করছিলেন কার্টিস ক্যাম্ফার। তবে তাকেও স্থায়ী হতে দেননি পান্ডিয়া। নবম ওভারে ১২ রান করে আউট হন ক্যাম্ফার।

উইকেট পড়তে থাকলেও দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেননি আইরিশ ব্যাটাররা। দশম এবং একাদশ ওভারে আউট হয়ে উইকেটের মিছিলে যোগ দেন জর্জ ডকরেল এবং মার্ক অ্যাডায়ার। দ্বাদশ ওভারে অক্ষর প্যাটেলকে ক্যাচ দিয়ে আউট হন ব্যারি ম্যাকার্থি। ৫০ রানে ৮ উইকেট হারানোর পর আয়ারল্যান্ড কিছুটা পুঁজি এনে দেন জশ লিটল এবং গ্যারেথ ডেলানি। ১৩ বলে ১৪ রান করেছেন লিটল। ডেলানির ব্যাট থেকে আসে ১৪ বলে ২৬ রান। ২ ছক্কা এবং ২ চার মারা এই সেট ব্যাটার শেষমেশ রান আউট হন। আর তাতে শেষ হয় আইরিশদের ইনিংস।

ভারতের হয়ে এদিন ৪ ওভার বোলিং করে ২৭ রানে ৩ উইকেট নিয়েছেন হার্দিক পান্ডিয়া। বুমরাহ ৩ ওভারে মাত্র ৬ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। আর্শদীপও পেয়েছেন ২ উইকেট। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ সিরাজ এবং অক্ষর প্যাটেল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

দেড় কোটি শিক্ষার্থী নিয়ে হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনা এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে দেশের ইতিহাসে প্রথমবারের...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন চট্টগ্রামে আসবেন। সে জন্য চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চলছে বিশাল কর্মযজ্ঞ। পুরো স্টেডিয়াম করা হচ্ছে চকচকে...

ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল কাল শুক্রবার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের আর ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা আগামীকাল...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন।আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে ঢাকার বাংলাদেশ...