মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬

সুরা হাশরের শেষ তিন আয়াতের ফজিলত

ইসলাম ডেস্ক

মদিনায় অবতীর্ণ সুরা হাশর কোরআনের ৫৯তম সুরা। এ সুরায় ২৪ আয়াত রয়েছে। এই সুরায় ইহুদিদের নির্বাসনের কথা উল্লেখ করা হয়েছে। ইহুদিরা নবীজিকে যে হত্যার পরিকল্পনা করে তার কথাও রয়েছে। আল্লাহর সুন্দর সুন্দর নাম উল্লেখ থাকায় হাদিসে এ সুরার গুরুত্ব ও ফজিলত বর্ণনা করা হয়েছে।

সুরা হাশরের শেষ তিন আয়াতের গুরুত্ব অপরিসীম। কারণ হলো, এর মধ্যে আল্লাহ তাআলার আসমাউল হুসনা-এর অনেক গুরুত্বপূর্ণ আসমা বা নামসমূহ উল্লেখ রয়েছে। সুরা হাশরের শেষ তিন আয়াতের গুরুত্ব অপরিসীম। কারণ হলো, এর মধ্যে আল্লাহ তাআলার আসমাউল হুসনা-এর অনেক গুরুত্বপূর্ণ আসমা বা নামসমূহ উল্লেখ রয়েছে।
মাওলানা নোমান বিল্লাহ

বনু নাজির নবীজির সঙ্গে শান্তিচুক্তিতে আবদ্ধ ছিল। এ অবস্থায় নবী করিম (সা.) তাদের মহল্লায় গেলে তারা তাকে একটি ছাদের নিচে বসতে দেয়। পরে ছাদ থেকে পাথর ফেলে তাকে হত্যার ষড়যন্ত্র করা হয়।

আল্লাহ তাআলা ওহির মাধ্যমে নবীজি (সা.)-কে এ বিষয়ে জানালে তিনি জায়গাটি থেকে সরে যান। তাদের জানিয়ে দেন, ‘তোমরা চুক্তি ভঙ্গ করেছ। তোমাদের যেখানে ইচ্ছা চলে যাওয়ার জন্য ১০ দিন সময় দেওয়া হলো। এরপর তোমাদের কাউকে পাওয়া গেলে মৃত্যুদণ্ড দেওয়া হবে।’ এ বিষয়ে আলোচনা করা হয় সুরা হাশরে।

সুরা হাশরের শেষ তিন আয়াত

هُوَ ٱللَّهُ ٱلَّذِي لاَ إِلَـٰهَ إِلاَّ هُوَ عَالِمُ ٱلْغَيْبِ وَٱلشَّهَادَةِ هُوَ ٱلرَّحْمَـٰنُ ٱلرَّحِيمُ. هُوَ ٱللَّهُ ٱلَّذِي لاَ إِلَـٰهَ إِلاَّ هُوَ ٱلْمَلِكُ ٱلْقُدُّوسُ ٱلسَّلاَمُ ٱلْمُؤْمِنُ ٱلْمُهَيْمِنُ ٱلْعَزِيزُ ٱلْجَبَّارُ ٱلْمُتَكَبِّرُ سُبْحَانَ ٱللَّهِ عَمَّا يُشْرِكُونَ. هُوَ ٱللَّهُ ٱلْخَالِقُ ٱلْبَارِىءُ ٱلْمُصَوِّرُ لَهُ ٱلأَسْمَآءُ ٱلْحُسْنَىٰ يُسَبِّحُ لَهُ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلأَرْضِ وَهُوَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ.

সুরা হাশরের শেষ তিন আয়াতের বাংলা উচ্চারণ

হুআল্লা হুল্লাজি লা ইলাহা ইল্লা হুয়া, আলিমুল গাইবি ওয়াশ শাহাদাদি, হুয়ার রহমানুর রহিম। হুআল্লা হুল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মু‘মিনুল মুহাইমিনুল ‘আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা য়ুশরিকুন। হুআল্লাহুল খালিকুল বা-রিউল মুছাওয়িরু লাহুল আসমাউল হুসনা। ইউসাব্বিহু লাহু মা ফিস-সামাওয়াতি ওয়াল আরদ, ওয়া হুয়াল আজিজুল হাকিম।

সুরা হাশরের শেষ তিন আয়াতের অর্থ

অর্থ: তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনি অদৃশ্য ও দৃশ্যের পরিজ্ঞাতা। তিনি পরম করুণাময়, পরম দয়াময়। তিনিই আল্লাহ, তিনি ছাড়া কোনও উপাস্য নেই। তিনিই মালিক, তিনিই পবিত্র, তিনিই শান্তি, নিরাপত্তা দাতা, তিনিই রক্ষক, তিনিই পরাক্রমশালী, তিনিই প্রবল, তিনিই অহংকারের অধিকারী। ওরা যাকে শরিক করে আল্লাহ তার থেকে পবিত্র, মহান। তিনিই আল্লাহ, সৃজনকারী, উদ্ভাবক, রূপদাতা, সব সুন্দর নাম তারই । আকাশ ও পৃথিবীতে যা-কিছু আছে সমস্তই তার পবিত্র মহিমা ঘোষণা করে। তিনি পরাক্রমশালী, তত্ত্বজ্ঞানী। (সুরা হাশর ২২-২৪)

সুরা হাশরের শেষ তিন আয়াতের ফজিলত

হজরত মাআকিল ইবনে ইয়াসির রসুল (সা.) থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, যে ব্যক্তি সকালে তিনবার ‘আঊযুবিল্লা-হিস সামিইল আলি মিমিনাশ শাই ত্ব-নির রজিম’সহ সুরা হাশরের শেষ তিনটি আয়াত পড়বে, আল্লাহ তার জন্য ৭০ হাজার ফেরেশতা নিযুক্ত করবেন, যারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করবে। যদি ওই দিন ওই ব্যক্তি মারা যায়, তাহলে শহিদ হয়ে মারা যাবে। আর যে ব্যক্তি সন্ধ্যায় পড়বে, তার জন্যও একই ফজিলত রয়েছে। (তিরমিজি ২৯২২)

সুরা হাশরের শেষ তিন আয়াতের গুরুত্ব অপরিসীম। কারণ হলো, এর মধ্যে আল্লাহ তাআলার আসমাউল হুসনা-এর অনেক গুরুত্বপূর্ণ আসমা বা নামসমূহ উল্লেখ রয়েছে। আল্লাহর সুন্দর সুন্দর নামগুলো আল্লাহ তাআলা এই তিন আয়াতের মধ্যে তুলে ধরেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব এর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব এর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী...

মহালছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত

মহালছড়ি ‘ক্রীড়া হবে সেতুবন্ধন; করবো বাধা দূরীকরণ’—এই প্রতিপাদ্যকে সামনে...

তরুণরাই দেশকে বিশ্বমঞ্চে দাঁড় করাতে সক্ষম হবে: জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, তরুণরাই...

বিসিডিএস চট্টগ্রাম জেলা কমিটিতে সভাপতি হিসেবে আলমগীর নূরকে চায় সাধারণ ব্যবসায়ীরা

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) চট্টগ্রাম জেলা শাখার...

৪৮৩ কোটি টাকার পাঁচ প্রকল্প একনেক সভায় অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৪৮৩ কোটি ৪৩...

আকবরশাহে চোরাই মালামালসহ যুবক গ্রেপ্তার 

চট্টগ্রাম নগরীর আকবরশাহে চোরাই মালামালসহ মোঃ ইসমাইল (২১) নামে...

আরও পড়ুন

বান্দরবানে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন

বান্দরবান সদরস্থ মেঘলা পর্যটন সংলগ্ন এলাকায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়।বান্দরবান মুসলিম ওয়েল ফেয়ার এসোসিয়েশন সভাপতি ও বান্দরবান...

বোয়ালখালীতে বৌদ্ধ যুব পরিষদের যাত্রা শুরু

সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় গুণীজনদের সম্মাননা ও শিক্ষা সহায়তা প্রদানের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা শাখা।শুক্রবার...

অসাম্প্রদায়িক চেতনায় বোয়ালখালীর মানুষ শান্তিতে বসবাস করে আসছে

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেন, ধর্ম যার যার উৎসব সবার। তিনি বলেন, জাতি ধর্ম নির্বিশেষে অসাম্প্রদায়িক চেতনায় বোয়ালখালীর মানুষ শান্তিতে বসবাস...

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দেশজুড়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ ও উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে রাজধানী ঢাকাসহ সারা দেশে উদযাপিত হয়েছে মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।পবিত্র রমজান মাসের এক...