বুধবার, ৬ মে ২০২৬

গ্রিন ক্যাম্পাস হিসেবে প্রধানমন্ত্রীর পুরস্কার পাচ্ছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ

পুরস্কার গ্রহণ করবেন অধ্যক্ষ কর্নেল মুজিবুল হক সিকদার

নিজস্ব প্রতিবেদক

পরিবেশ দিবসে প্রাতিষ্ঠানিক পর্যায়ে বনায়নে দেশসেরা হিসেবে পুরস্কার পাচ্ছেচ ট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ। আজ ৫ জুন পরিবেশ দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পুরস্কার প্রদান করবেন। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের অধ্যক্ষ কর্নেল মুজিবুল হক সিকদার

আজ পরিবেশ দিবসে এ পুরস্কার গ্রহণ করবেন। গ্রিন ক্যাম্পাস হিসেবে ইতোমধ্যেচ ট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজদে শব্যাপী বেশ সুখ্যাতি অর্জন করেছে। চট্টগ্রাম সেনানিবাসে ২০ একরের বিশাল নয়নাভিরাম সবুজ প্রকৃতি জুড়ে ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয় দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ। শিক্ষা বিস্তারের পাশাপাশি প্রতিষ্ঠানটি প্রতিনিয়তই অর্জন করে চলেছে সুনাম ও সুখ্যাতি আর জাতিকে উপহার দিয়ে আসছে মেধাবী ও সুশৃঙ্খল সুনাগরিক বাংলাদেশ শিক্ষামন্ত্রণালয় কর্তৃক আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহে একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমের বিভিন্ন সূচকে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ ইতোমধ্যে ছয়বার চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার গৌরব অর্জন করেছে।

দেশীয় প্রজাতির বিভিন্ন বনজ, ফলজ, ভেষজ, শোভাবর্ধনকারী ও দেশীয় বিলুপ্তপ্রায় উদ্ভিদ সম্পর্কে শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান দেওয়া, বিলুপ্তপ্রায় উদ্ভিদ সংরক্ষণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং শিক্ষার্থীদের পরিবেশ বিপর্যয়, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দীর্ঘদিন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ নিরলস কাজ করে যাচ্ছে।

বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধির ফলে জলবায়ুর বিরূপ প্রভাব আগ্রাসীরূপ ধারণ করেছে। ফলে নানাবিধ ক্ষতির সঙ্গে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ। যেকোনো উন্নয়ন কর্মকান্ডে পরিবেশকে সবার আগে গুরুত্ব দেয়া উচিত। কেননা, প্রকৃতিকে উপেক্ষা করে টেকসই উন্নয়ন সম্ভব নয়। ভবিষ্যৎ প্রজন্মকে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি জীববৈচিত্র্য সম্পর্কে সচেতন ও
পরিবেশপ্রেমী করতে এ প্রতিষ্ঠানে রয়েছে ছাত্র-ছাত্রীদের দ্বারা পরিচালিত গ্রিন ক্লাব। ক্লাবটির মাধ্যমে বছরব্যাপী ক্যাম্পাসের বিভিন্ন স্থানে দেশীয় প্রজাতির বিভিন্ন বিলুপ্তপ্রায় বনজ, ফলজ, ভেষজ ও শোভাবর্ধনকারী উদ্ভিদের চারাগাছ রোপণ করা হয়। সুবিশাল এই ক্যাম্পাসকে বিভিন্ন ব্লকে বিভক্ত করে বৈজ্ঞানিকভাবে রোপণ করা হয়েছে ৩০০ প্রজাতির প্রায় ৪৫,০০০ উদ্ভিদ। এই বৈচিত্র্যময় উদ্ভিদরাজি ক্যাম্পাসকে পরিণত করেছে বিভিন্ন বন্যপ্রাণীর বাসযোগ্য ও নিরাপদ অভয়ারণ্যে। এই ক্যাম্পাসে নিরাপদে বিচরণ করে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী। সবুজ এই ক্যাম্পাসে আছে গুইসাপ, সজারু, অজগর, কচ্ছপ, বন্যশুকর, শিয়াল, বক, শালিক, চিল, ব্যাঙ, টিয়া, বানর, বাদুড়, বেজি, কাঠঠোকরা, দোয়েল, ঘুঘু, পেঁচা, ফিঙে, বনবিড়াল, বনমোরগ, ডাহুক, কোকিল, কাঠবিড়ালি এবং বিভিন্ন প্রজাতির বাগান গিরগিটিসহ নানাবিধ প্রাণী। প্রায়ই পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসে মায়া হরিণ। মাঝে মাঝে দেখা মেলে বনরুই ও গন্ধগোকুলের মতো বিলুপ্তপ্রায় প্রাণীদের।

শিক্ষার্থীদের পরিবেশ সম্পর্কে সচেতন করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় নতুন শিক্ষাক্রম ২০২৩ এ প্রকৃতি, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।

ফলে বর্তমান প্রজন্ম সবুজ এ ক্যাম্পাসে প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে স্পষ্ট ধারণা নিয়ে ভবিষ্যতের আদর্শ নাগরিক হিসেবে বেড়ে উঠছে। এর পাশাপাশি প্রতিষ্ঠানের স্কাউট, রোভার, গার্ল গাইডস, রেঞ্জার, রেডক্রিসেন্ট, বিএনসিসি, হলদে পাখিসহ মোট ২৮টি ক্লাব কার্যক্রমে বৃক্ষরোপণ একটি গুরুত্বপূর্ণ অংশ।
চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে
দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ, অধ্যক্ষ, শিক্ষকমন্ডলী এবং কর্মচারীদের সরাসরি তত্ত¡াবধানে সুনিপুনভাবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। ইতোমধ্যে গ্রিনক্লিন প্রযুক্তির মাধ্যমে ক্যাম্পাসে নির্মিত হয়েছে দেশের বৃহৎ এবং পরিবেশ বান্ধব ‘মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কর্নার’। ছাঁদসহ স্থাপনাটির চারপাশে লাগানো হয়েছে বিভিন্ন প্রজাতির তৃণলতাসহ
নানা প্রজাতির উদ্ভিদ।

মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে ইতোমধ্যে প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের উদ্যোগে শুরু হয়েছে শাক-সব্জির আবাদ। করোনা মহামারীর সময় থেকে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে সব্জি উৎপাদনের মাত্রা ক্রমেই বেড়ে চলেছে।

নতুন জাতীয় শিক্ষাক্রমের আওতায় আমাদের শিক্ষার্থীরাও পাঠ্যক্রমের অংশ হিসেবে শাক-সব্জি বাগানে বিভিন্ন কাজে অংশগ্রহণ এবং ব্যবহারিক জ্ঞান অর্জন করছে। বর্তমানে উৎপাদিত শাক-সব্জি দিয়ে প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারীদের চাহিদা পুরণ সম্ভব হয়েছে। সুজলা-সুফলা-শস্য-শ্যামলা বাংলাদেশকে তার অতীতের মায়াময় রূপে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার নানাভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ প্রায় ছয় হাজার শিক্ষার্থীকে সাথে নিয়ে জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় সবুজ বিপ্লবের কাজ করে যাচ্ছে অত্যন্ত নিরলস ভাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় ধানক্ষেতে মিললো বিশাল আকৃতির অজগর

চট্টগ্রামের লোহাগাড়ায় লোকালয় থেকে প্রায় ১৪ ফুট লম্বা একটি...

দীর্ঘদিনের অবহেলিত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

সড়ক যোগাযোগ ব্যবস্থাকে স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ...

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআরের কান্ট্রি রিপ্রেজেনটেটিভের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর)...

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব, কাবাডিতে বাঁশখালী ও পাঁচলাইশ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, হোটেল সোনালীকে ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেসের রয়েল রোড এলাকায় পরিচ্ছন্ন এবং...

প্রধানমন্ত্রীর কাছে ৩৮ অডিট রিপোর্ট উপস্থাপন

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সরকারি বিভিন্ন দফতর ও সংস্থার...

আরও পড়ুন

চট্টগ্রামে ৩হাজার পিস ইয়াবাসহ এনসিপি কর্মী গ্রেফতার

চট্টগ্রাম নগরীতে ৩হাজার পিস ইয়াবাসহ মোঃ আরিফুল ইসলাম (২৫) গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার যুবক জাতীয় নাগরিক পার্টি এনসিপি আনোয়ারা উপজেলার সক্রীয়...

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ তরুণদের সম্ভাবনার দুয়ার খুলবে”: প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন

“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো চট্টগ্রামেও উদ্বোধন করা হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচি।শনিবার ভার্চুয়ালি আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে...

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শিখরে বাবর আলী

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালু জয় করে ইতিহাস গড়লেন পর্বতারোহী বাবর আলী। এর মধ্য দিয়ে আট হাজার মিটারের বেশি উচ্চতার...

শ্রমিকরা উৎপাদনের যন্ত্র নয়, বরং অর্থনীতির মূল চালিকাশক্তি – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, শ্রমিকরা উৎপাদনের যন্ত্র নয়, বরং অর্থনীতির মূল চালিকাশক্তি। তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার ও...