বুধবার, ৬ মে ২০২৬

এএসআইয়ের বিরুদ্ধে কনস্টেবল স্ত্রীর মামলা

নিজস্ব প্রতিবেদক

মারধর ও যৌতুক দাবির অভিযোগে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবু নাঈম নামে একজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (৪ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রোমানা আক্তারের আদালতে নালিশি মামলাটি করেছেন স্ত্রী পুলিশের কনস্টেবল শিরিন আক্তার।

আবু নাঈম, নগরের পতেঙ্গা থানায় এএসআই হিসেবে রয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, আবু নাঈমের সঙ্গে শিরিন আক্তারের ২০১১ সালের ২৭ মে বিয়ে হয়। এরপর এই দম্পতির ঘরে ৬ বছরের সন্তান রয়েছে। কয়েক বছর আগে বাদীর অনুমতি না নিয়ে এক নারীকে অভিযুক্ত বিয়ে করেন।

বাদী ও অভিযুক্ত দুজনেই সরকারি চাকুরিজীবী হওয়ায় বাদী এ ব্যাপারে কোনো মামলা করেননি। এ বছরের ২৬ জানুয়ারি বায়েজিদ বোস্তামী থানার সরকারি বাসায় অভিযুক্ত বাদীর কাছে ৩ লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুক দিতে না পারায় বাদীকে অভিযুক্ত মারধর করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী বখতিয়ার হোসেন। তিনি বলেন, যৌতুক দাবির অভিযোগে পুলিশের এএসআই আবু নাঈম বিরুদ্ধে স্ত্রী পুলিশের কনস্টেবল শিরিন আক্তার মামলার আবেদন করেন। আদালত শিরিন আক্তারের বক্তব্য গ্রহণ করেন। অভিযুক্ত আবু নাঈমকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় ধানক্ষেতে মিললো বিশাল আকৃতির অজগর

চট্টগ্রামের লোহাগাড়ায় লোকালয় থেকে প্রায় ১৪ ফুট লম্বা একটি...

দীর্ঘদিনের অবহেলিত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

সড়ক যোগাযোগ ব্যবস্থাকে স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ...

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআরের কান্ট্রি রিপ্রেজেনটেটিভের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর)...

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব, কাবাডিতে বাঁশখালী ও পাঁচলাইশ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, হোটেল সোনালীকে ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেসের রয়েল রোড এলাকায় পরিচ্ছন্ন এবং...

প্রধানমন্ত্রীর কাছে ৩৮ অডিট রিপোর্ট উপস্থাপন

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সরকারি বিভিন্ন দফতর ও সংস্থার...

আরও পড়ুন

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআরের কান্ট্রি রিপ্রেজেনটেটিভের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) বাংলাদেশ প্রতিনিধি ইভো ফ্রেইসেন সৌজন্য সাক্ষাৎ করেছেন।মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে...

দামপাড়ায় চা খাওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে মারামারি, এসআইসহ আহত ৩

চট্টগ্রামের খুলশী থানাধীন দামপাড়া পুলিশ লাইনস গেট এলাকায় তুুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় পুলিশসহ তিনজন আহত হয়েছে।সোমবার ৪ মে রাত ৮টার দিকে দামপাড়া...

“জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই”- চসিক মেয়র

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান মাসব্যাপী নালা-নর্দমা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে নাগরিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।তিনি বলেন, শুধু...

সরকার রাজনৈতিক পরিচয়ে বৈষম্য চায় না: প্রধানমন্ত্রী

সরকার রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বৈষম্য করতে চায় না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “জাতীয় ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। মতভেদ থাকতে পারে,...