মঙ্গলবার, ৫ মে ২০২৬

চট্টগ্রামে অপহৃত মাদ্রাসা ছাত্র মিরপুর থেকে উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া।

চট্টগ্রামের সাতকানিয়ার মাদ্রাসা থেকে নানার বাড়ি যাওয়ার পথে চট্টগ্রাম নগরীর রেল স্টেশন এলাকা থেকে অপহরণের আট দিন পর তৌসিফ মাহমুদ জিহাদ (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করেছেন র‍্যাব-৪ এর একটি টিম।

সোমবার (৩ জুন) সকালে ঢাকা মিরপুর-১ এর আহমেদ নগর পাইকপাড়া আবাসিক এলাকার একটি বাসা থেকে ছাত্র জিহাদকে উদ্ধার করা হয়। এসময় অপহরণে জড়িত মো.রাজু (২৮)নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। সে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মথুরাপুর ইউনিয়নের মৃত আবুল হাসেমের ছেলে।

উদ্ধারকৃত মাদ্রাসার ছাত্র জিহাদ সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের গাটিয়াডেঙ্গা আইনুল উলুম মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র এবং একই উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড খন্দকার পাড়ার মসজিদের ইমাম আব্দুর রহিমের ছেলে।

উদ্ধারকৃত ছাত্রের মামা আমজাদ হোসেন জানান, বিগত ২৬ মে আমার ভাগিনা ভোর পাঁচটার দিকে আমাদের বাড়ি চট্টগ্রাম নগরীর ফিশারীঘাট এলাকায় আসার জন্য মাদ্রাসা থেকে বের হয়ে চট্টগ্রাম নগরী রেলস্টেশন এলাকায় পৌঁছলে সেখান থেকে অপহরণ হয়। একই দিন রাত দশটার দিকে আমার বোন (জিহাদের মা শিরিন আকতার) বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। একইদিন বিকাল চারটার দিকে আমার বোনকে একটি মোবাইল ফোন থেকে কল দিয়ে জানায়, আমার ভাগিনা সড়ক দুর্ঘটনা আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। পরদিন ফোন দিয়ে চিকিৎসা বাবদ ৯ হাজার টাকা দাবি করে এবং ওই টাকা বিকাশে প্রদান করে ভাগিনাকে নিয়ে যেতে বলে। এর মধ্যে তিন দফা টাকা চেয়ে চাপ প্রয়োগ করতে থাকে অপহরণকারীরা। টাকা না দিলে ছেলের লাশ পাঠাবে না হয় ভারতে পাচার করে দিবে বলে আমার বোনের মোবাইল নাম্বারে কল দিয়ে হুমকি প্রদান করে। এর মধ্যে ৫ দিন পর ছেলের হদিস না পেয়ে অসুস্থ হয়ে পড়ে জিহাদের বাবা আব্দুর রহিম।

মামা আমজাদ আরও বলেন, ঘটনার বেশ কয়েকদিন অতিবাহিত হওয়ার পর দেশের বিভিন্ন স্থানে তদবির করে র‍্যাব-৭ এর চান্দগাঁও কোম্পানি কমান্ডারের নিকট কক্সবাজার র‍্যার-১৫ তে কর্মরত আমার চাচাতো ভাই কনস্টেবল মো. রিয়াদ বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন। এরই ভিত্তিতে র‍্যাব-৪ ঢাকার মিরপুর-১ এর আবাসিক এলাকার বাসা থেকে ভাগিনাকে উদ্ধার করে ও অপহরণে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তার করে সাতকানিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।

র‍্যাব-৪ টিম এ উদ্ধার অভিযানে থাকা উপ- পরিদর্শক শামীনুল ইসলাম অপহৃত ছাত্র উদ্ধার ও এক অপহরণকারী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

র‍্যাব-৪ টিম থেকে উদ্ধারকৃত ছাত্র ও অপহরণকারী ব্যক্তিকে সাতকানিয়া থানা পুলিশের জিম্মায় নেওয়া থানার উপ- পরিদর্শক হুমায়ুন কবির বলেন, ভিকটিম ও আসামিকে থানায় নিয়ে গেলে উর্ধ্বতন অফিসাররা আলোচনা করে আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব: কাবাডির ফাইনাল কাল মঙ্গলবার

যুব ও ক্রীড়া মান্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম যাতে কোনোভাবেই পরিচালিত না হয়

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা আইনশৃঙ্খলা...

মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে দন্ত চিকিৎসকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে মো. রেজাউল করিম গোলাপ...

চট্টগ্রামে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, কয়েকটি শাখায় তালা

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বাণিজ্যিক প্রাণকেন্দ্র আগ্রাবাদে একীভূত হওয়া পাঁচ...

রাউজানে বাবলু হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজান থানার কাউসার জামান বাবলু হত্যা মামলার এজাহারভুক্ত...

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণে কর্তৃপক্ষের পরিদর্শন

কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০...

আরও পড়ুন

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব: কাবাডির ফাইনাল কাল মঙ্গলবার

যুব ও ক্রীড়া মান্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম অঞ্চলের ৩য় দিনের তিনটি ইভেন্ট চট্টগ্রাম জেলা স্টেডিয়াম ও সাগরিকা মহিলা কমপ্লেক্সে অনুষ্টিত হয়।ইভেন্ট...

নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম যাতে কোনোভাবেই পরিচালিত না হয়

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৪ মে) দুপুরে উপজেলা প্রশাসন আয়োজিত পরিষদ সম্মেলন কক্ষ ‘স্বাধীনতা’য় অনুষ্ঠিত...

মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে দন্ত চিকিৎসকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে মো. রেজাউল করিম গোলাপ (৪৮) নামে এক দন্ত চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (৪ মে) সকালে উপজেলার...

চট্টগ্রামে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, কয়েকটি শাখায় তালা

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বাণিজ্যিক প্রাণকেন্দ্র আগ্রাবাদে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের কয়েকটি শাখায় তালা দিয়েছে ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন।সোমবার (৪ মে) সকাল ১১টার দিকে কয়েকশ আমানতকারী...