সোমবার, ৩ আগস্ট ২০২৬

প্রস্রাবে জ্বালাপোড়া সারানোর ঘরোয়া ৫ উপায়

স্বাস্থ্য ডেস্ক

বর্তমান সময়ে অর্থাৎ তীব্র গরমে এই সমস্যা বাড়ছে। প্রস্রাবে ইনফেকশন হলে জ্বালাপোড়া করে। নারী কিংবা পুরুষ উভয়ই এই রোগে আক্রান্ত হতে পারে।

ব্যাকটেরিয়াজনিত সংক্রমণে যখন মূত্রনালির নিম্নাংশ আক্রান্ত হয় তখন চিকিৎসাশাস্ত্রে এই পরিস্থিতিকে বলা হয় মূত্রথলির সংক্রমণ বা সিস্টাইটিস আর মূত্রনালির ঊর্ধ্বাংশ আক্রান্ত হলে তাকে কিডনির সংক্রমণ বা পায়েলোনেফ্রাইটিস বলে ধরে নেন বিশেষজ্ঞরা। নারী কিংবা পুরুষ উভয়ই এই রোগে আক্রান্ত হতে পারে।

আমেরিকান হেলথ লাইনের একটি প্রতিবেদন থেকে জানা যায়, পুরুষের তুলনায় নারীরা প্রস্রাবের সংক্রমণে বেশি ভোগেন। কারণ হিসেবে প্রতিবেদনে বলা হয়েছে, নারীদের মূত্রনালীর যে টিউব মূত্রাশয় থেকে প্রস্রাব বহন করে তা পুরুষের মূত্রনালী থেকে ছোট। তাই মূত্রনালী আর মূত্রাশয়ের দূরত্ব নারীদের কম হওয়ায় সহজে ব্যাকটেরিয়া আক্রান্ত হয়ে পড়ে। এজন্য প্রস্রাবে জ্বালাপোড়া করে

প্রস্রাবে জ্বালাপোড়ার সমস্যা সারানোর ঘরোয়া কিছু উপায় জেনে নেয়া যাক-

১। প্রথমেই চিকিৎসকরা এ বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন তা হলো বেশি বেশি পানি পান করা। কারণ ইউটিআইয়ের অন্যতম একটি কারণ হলো শরীরে পানির অভাব বা ডিহাইড্রেশন।

২। প্রস্রাবে ইনফেকশন থেকে প্রাকৃতিকভাবে মুক্ত হতে ফ্লুইডযুক্ত তরল খাবার খান। রঙিন ফলে প্রচুর পরিমাণে ফ্লুইড থাকে।

৩। ভিটামিন সি সমৃদ্ধ খাবার দারুণ কাজ করে প্রস্রাবের সংক্রমণের বিরুদ্ধে। বিশেষজ্ঞরা বলছেন, ভিটামিন সি শুধু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাই বাড়ায় না, ক্ষতিকর ব্যাকটেরিয়াও ধ্বংস করে। নিয়মিত ভিটামিন সি খাওয়ার অভ্যাসে প্রস্রাব বেশি পরিমাণে অ্যাসিডিক হয়ে ওঠে যা প্রস্রাবে ইনফেকশন তৈরি করা ব্যাকটেরিয়াকে মেরে ফেলে।

৪। ক্র্যানবেরি ফল ও ফলের জুস ভালো কাজ করে প্রস্রাবে ইনফেকশন মুক্তিতে। প্রোবায়োটিক খাবারও এ সমস্যা দূর করতে কার্যকরী। দই প্রোবায়োটিকসমৃদ্ধ খাবার। এ খাবার গ্রহণে শরীরে উপকারী ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়ে।

৫। ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চললে প্রস্রাবের সংক্রমণ অনেকটাই কমে আসে। এজন্য প্রথমে যে কাজটি করবেন বেশি সময় ধরে প্রস্রাবের বেগ আটকে রাখবেন না। পাশাপাশি প্রস্রাবের সংক্রমণ কমাতে টয়লেট ব্যবহারে সচেতনতা ও ব্যক্তিগত অঙ্গের পরিষ্কার- পরিচ্ছন্নতা নিশ্চিত করুন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

বাঁশখালীর কালিপুরে বন্যাদুর্গতদের মাঝে পার্কভিউ হসপিটালের সৌজন্যে ঢেউটিন বিতরণ

চট্টগ্রাম:সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পার্কভিউ হসপিটাল লিমিটেড। প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে বন্যাদুর্গত পরিবারের...

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের সভাপতি ডা. আরাফাত, সা. সম্পাদক ডা. রায়হান

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. আরাফাতুল ইসলাম মিজবাহ এবং সাধারণ...

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর নবগঠিত কার্যনির্বাহী পরিষদকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চিকিৎসক ও বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ।নবনির্বাচিত কমিটিতে সভাপতি...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে হাসপাতালের কনফারেন্স হলে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা...