শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চট্টগ্রামের আগ্রাবাদে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক খুন,গ্রেপ্তার ৩

চট্টগ্রাম নিউজ ডটকম:

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ চৌমুহনীতে  কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মো. নুরুল আজিম (১৮) নামের এক যুবক খুন হয়েছে।এ হত্যাকান্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিন তরুণকে গ্রেপ্তার করেছে। 

আরো দেখুন খুলশীতে অবৈধ অস্ত্রসহ কিশোরগ্যাং লিডার হেলাল চৌধুরীসহ গ্রেপ্তার ৭

৩ জুন সোমবার রাত সাড়ে ৯টায় কর্ণফুলী মার্কেটের পেছনে চাড়িয়াপাড়া বরফকল এলাকায় এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের পাটোয়ারী জানান, রাত সাড়ে ৯টার দিকে আজিম চাড়িয়াপাড়া এলাকায় একা দাঁড়িয়ে ছিল। এসময় ৮/১০ জন তরুণ এসে তাকে ছুরিকাঘাত করে। এতে তার মৃত্যু হয়।

আরো পড়ুন পটিয়ায় আবারো কিশোর খুন

তিনি বলেন, ঘটনার পরপর অভিযান চালিয়ে ছুরিকাঘাতকারী তরুণসহ তিনজনকে আটক করে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি টিও জব্দ করা হয়েছে।

হামলাকারী ও নিহত তরুণের মধ্যে কী নিয়ে বিরোধ ছিল, কেন হামলা করা হয়েছে সেটা পুলিশ তাৎক্ষণিকভাবে জানতে পারেনি।

চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের হামলায় আহত চিকিৎসকের মৃত্যু

চমেক হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানা গেছে, আগ্রাবাদ চৌমুহনী সিডিএ মার্কেট এলাকা থেকে ছুরিকাঘাতে আহত আজিম নামে এক যুবককে রাত সাড়ে ১০টায় হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের পুলিশ ফাঁড়ির সদস্যরা জানান, যতটুকু জানতে পেরেছি পূর্ব শত্রুতার জেরে তাকে ছুরি মারা হয়েছে।

ডবলমুরিং থানার এসআই সাহাব উদ্দিন জানান, নিহত আজিমের বাবা নেই। মা আছে। তারা ১ ভাই ৩ বোন। বোনেরা গার্মেন্টে চাকরি করে। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার চাম্বল ইউনিয়নের ছড়ারব্রিজ এলাকার...