শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় পারিবারিক দ্বন্দ্বের জেরে বসতঘরে আগুন, নিঃস্ব ৫ পরিবার

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

সাতকানিয়ায় জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে দু’ভাইয়ের দ্বন্দ্বের জেরে সৃষ্ট আগুনে পুড়ে ৫ পরিবার নিঃস্ব হয়ে গেছে। 

গত শনিবার (১ মে) দুপুর ২ টায় উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ব্যবসায়ী পাড়ায় এ ঘটনা ঘটে। পরে সাতকানিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে।

এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষে মো. হানিফ বাদী হয়ে দুই জনকে অভিযুক্ত করে রোববার (২ মে) সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর ১৮ জন ভুক্তভোগীর স্বাক্ষরিত কপি সংযুক্ত করে একটি অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলেন, মো. দেলোয়ার হোসেন ও মো. রেজাউল করিম। উভয়ই ওই এলাকার বাসিন্দা মৃত আব্দুল করিমের প্রকাশ (বদনির বাপ) ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়,মো. দেলোয়ার হোসেন ও মো. রেজাউল করিম দুই সহোদর।তাদের মধ্যে প্রায় সময় জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে ঝগড়া-বিবাদ ও মারামারি লেগেই থাকত। সর্বশেষ শনিবার (২জুন) ষমো. দেলোয়ার হোসেন তাদের ভাই-ভাইয়ের মধ্যে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে নিজের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তেই আগুন পার্শ্ববর্তী ৫ টি বাড়িতে ছড়িয়ে পড়ে। পরে আরও ২ টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এ নিয়ে মোট ৭ টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে তারা কেউ খোলা আকাশের নিচে আবার, কেউ পার্শ্ববর্তী প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছেন।

এ ঘটনার অভিযোগের বাদী মো. হানিফ জানান, বসতবাড়ির জায়গা নিয়ে দেলোয়ার এবং রেজাউল দু’ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এক পর্যায়ে তারা দু’ভাই পরিবারসহ ভাড়া বাসায় চলে যান। এরপর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। গত শনিবার দেলোয়ার হঠাৎ করে এসে তার বাচ্চার সাইকেলটি নিয়ে বাসা থেকে বের হয়ে যান। সে বের হওয়ার কিছুক্ষণের মধ্যেই আগুনের সৃষ্টি হয়। এ ছাড়াও দেলোয়ার বিভিন্ন সময় তার ভাই রেজাউলের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হলে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছিল।

একই ঘটনায় ক্ষতিগ্রস্ত জান্নাতুল আদন বলেন, দেলোয়ার ও রেজাউলের বাসা থেকে সৃষ্ট আগুন হঠাৎ করে আশেপাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে। আমার বাড়ি তাদের পার্শ্ববর্তী হওয়ায় আগুনে বাড়ির একাংশ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে বেশিরভাগ মালামাল বের করতে পারিনি।

এ ঘটনায় প্রধান অভিযুক্ত দেলোয়ার হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া না যাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা আমার নিকট একটি অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে সাতকানিয়া থানাকে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেছি।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, অভিযোগ পত্র আমি এখনও আমি হাতে পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে রিপোর্ট প্রদান করা হবে। তদন্তে পাওয়া অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় সীতাকুন্ডের...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...