বুধবার, ৬ মে ২০২৬

শরীরে কালসিটে দাগ? হতে পারে কঠিন রোগ

স্বাস্থ্য ডেস্ক

সাধারণত আমরা জানি কোথাও চোট লাগলে সেইখানে রক্ত জমাট বেঁধে যায়। যাকে আমরা কালশিটে বলি। নীল-বেগুনি রং হয়ে রক্ত জমাট বাঁধে শরীরে। তবে বর্তমানে কারোর শরীরে কোনও আঘাত ছাড়াই কালশিটে লক্ষ্য করে থাকেন। যা স্বাভাবিক নয়। তাহলে কি কারণে এই কালশিটে দেখা দিচ্ছে। কোনও কি বড় রোগের আভাস দিচ্ছে এই অস্বাভাবিক কালশিটে। জেনে নিন কী কী কারণে কোনও আঘাত ছাড়াই কালশিটে দেখা দিচ্ছে…

ঘন ঘন কালশিটে পড়া কিন্তু হতে পারে ক্যানসারের লক্ষণ। ব্লাড ক্যানসার বা বোনম্যারো ক্যানসার হলে কালশিটে পড়ার ঝুঁকি বাড়ে।

শরীরে ভিটামিন সি বা কে-এর অভাবে কালশিটে পড়তে পারে। বিশেষ করে ভিটামিন কে-এর পরিমাণ অতিরিক্ত কমে গেলে কালশিটে পড়ার ঝুঁকি বেড়ে যায়। এছাড়াও ভিটামিন কে’য়ের অভাব হলে নানান স্বাস্থ্যঝুঁকি, হাড়ের দুর্বলতা, হাড়ে খনিজের স্বল্পতা, হৃদরোগ, অস্টিয়োপোরোসিস, দাঁতের ক্ষয়, রক্তপাত, রক্ত জমাট বাঁধার সমস্যা ইত্যাদি দেখা দেয়।

লিভার সিরোসিসের কারণেও কিন্তু দেখা দিতে পারে কালশিটে। লিভার সিরোসিস হল যকৃৎ বা লিভারের দীর্ঘমেয়াদি একটি রোগ। অতিরিক্ত মদ্যপানের কারণে এই রোগ দেখা দেয়। এই রোগে লিভারের কোষগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। এবং লিভারের ভেতরের স্বাভাবিক গঠনের পরিবর্তন হয়। এছাড়াও লিভারের যে প্রোটিনটি রক্ত জমাট বাঁধতে সহায়তা করে, সেই প্রোটিনের উৎপাদন কমিয়ে দেয় এই অসুখ।

রক্ত ঠিক মতো জমাট না বাঁধলে কিংবা রক্ত জমাট বাঁধতে দেরি হলে কিন্তু কালশিটে পড়ার ঝুঁকি বেড়ে যায়। সেই কারণে হেমোফিলিয়া জাতীয় রোগ থাকলে কালশিটে পড়ার প্রবণতা বেশি থাকে। হিমোফিলিয়া একটি জিনগত বিরল রোগ, যার ফলে শরীরের রক্ত ঠিকমতো জমাট বাধে না। শরীরের ভিতরে বিভিন্ন জায়গায় রক্তক্ষরণ হয়ে থাকে। কোনও জায়গায় আঘাত লাগলেও অস্বাভাবিক রক্তক্ষরণ হয়।

অটোইমিউন রোগের ক্ষেত্রেও কালশিটে একটি উপসর্গ হতে পারে। এই প্রকার রোগ হলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই কমে যায় যে, শরীর রোগের মোকাবিলা করতে পারে না।

বিশেষ কোনও ওষুধের প্রতিক্রিয়াও হতে পারে কালশিটে পড়ার কারণ। অ্যাসপিরিন জাতীয় ওষুধ রক্ত জমাট বাঁধতে দেয় না। তাই এই ধরনের ওষুধ খেলে কালশিটে পড়ার আশঙ্কা থাকে। সূত্র: জিনিউজ

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় ধানক্ষেতে মিললো বিশাল আকৃতির অজগর

চট্টগ্রামের লোহাগাড়ায় লোকালয় থেকে প্রায় ১৪ ফুট লম্বা একটি...

দীর্ঘদিনের অবহেলিত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

সড়ক যোগাযোগ ব্যবস্থাকে স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ...

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআরের কান্ট্রি রিপ্রেজেনটেটিভের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর)...

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব, কাবাডিতে বাঁশখালী ও পাঁচলাইশ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, হোটেল সোনালীকে ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেসের রয়েল রোড এলাকায় পরিচ্ছন্ন এবং...

প্রধানমন্ত্রীর কাছে ৩৮ অডিট রিপোর্ট উপস্থাপন

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সরকারি বিভিন্ন দফতর ও সংস্থার...

আরও পড়ুন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস মেশিন স্থাপিত হওয়ায় মানুষ উপকৃত হবে: আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এই প্রথমবারের মতো দীর্ঘদিনের প্রতিক্ষিত ডায়ালাইসিস সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ ৩ মে রোববার সকালে প্রধান অতিথি...

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ শতাংশই নারী: সিলেটে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শহরকেন্দ্রিক কিছুটা স্বাস্থ্যসেবা থাকলেও এখনো আমরা সেভাবে গ্রামে তা পৌঁছে দিতে পারিনি। আমরা চাই, আরও বেশি নাগরিকের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে...

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর, ৮০ শতাংশই নারী

সারা দেশে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে এবং যার ৮০ শতাংশই হবেন নারী, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার (২৭ এপ্রিল) দুপুরে ৫০০...

আনোয়ারায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২০ এপ্রিল

হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শিশুদের সুরক্ষায় আনোয়ারা উপজেলায় আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে ২০২৬ পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হবে।উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে...