বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

বাঁশখালী পৌরসভার সাবেক মেয়রের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক

১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার সাবেক পৌর মেয়র সেলিমুল হক চৌধুরী বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৩০ মে) দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক আব্দুল মালেক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

অভিযুক্ত সেলিমুল হক চৌধুরী (৭২) বাঁশখালী উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র ছিলেন।

দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপপরিচালক আতিকুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সেলিমুল হক চৌধুরী পৌর মেয়রের দায়িত্ব পালন করার সময় বেআইনিভাবে ১৬ লাখ টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে। তাই তার বিরুদ্ধে ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, মেয়র সেলিমুল হক চৌধুরী দায়িত্বে থাকাকালে কোনো প্রকার বিজ্ঞপ্তি ও কমিটি না করে নিজ ক্ষমতাবলে দোকান বরাদ্দ প্রদান করেন। চারটি দোকান বরাদ্দ দিতে তিনি ভাড়াটিয়াদের থেকে আন-রেজিস্ট্রি স্ট্যাম্পের মাধ্যমে অগ্রিম নয় লাখ টাকা আদায় করেন। তবে এসব টাকা পৌরসভার তহবিলে বা সরকারি কোষাগারে জমা প্রদান করেননি।

এ ছাড়া ২০২৩ সালে পৌরসভার আর্থিক হিসাব থেকে ৭ লাখ টাকা একক স্বাক্ষরে উত্তোলন করেন তিনি। এসব টাকা উত্তোলনের জন্য পৌরসভার অনুমোদন নেওয়া হয়নি এবং পৌরসভার হিসাব শাখায় এ টাকা ব্যয় সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। অসাধু উদ্দেশে বিশ্বাস ভঙ্গ করে সেলিমুল হক চৌধুরী দায়িত্বকালীন সময়ে পৌরসভার তহবিল ১৬ লাখ টাকা আত্মসাৎ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে : শুভেন্দু

পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী–এর ব্যক্তিগত সহকারী (পিএ) চন্দ্রনাথ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ১ 

খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে গণতান্ত্রিক ইউপিডিএফ'র কর্মী নিহতের অভিযোগ...

প্রশাসনকে নির্ভয়ে নিরপেক্ষ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রশাসনকে জনমুখী...

নিজের গাড়িবহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে সাইড দিলেন প্রধানমন্ত্রী

নিজের গাড়িবহর থামিয়ে রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্সকে পথ করে...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, ফুটবল ও ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম...

কক্সবাজার থেকে অ্যাম্বুলেন্সে করে ৪ কোটি টাকার ইয়াবা যাচ্ছিল ঢাকায়

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে অ্যাম্বুলেন্সে করে ১ লাখ ৫ হাজার...

আরও পড়ুন

পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে : শুভেন্দু

পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী–এর ব্যক্তিগত সহকারী (পিএ) চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৬ মে) রাতে উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামে...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ১ 

খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে গণতান্ত্রিক ইউপিডিএফ'র কর্মী নিহতের অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে পানছড়ি-লোগাং সড়কের ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমনের...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, ফুটবল ও ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম জেলা পর্বের ৫ম দিনে ফুটবল ও ক্রিকেট বালক/ বালিকা কোয়ার্টার ফাইনাল সম্পন্ন হয়েছে।ফুটবল বালক বিভাগে...

কক্সবাজার থেকে অ্যাম্বুলেন্সে করে ৪ কোটি টাকার ইয়াবা যাচ্ছিল ঢাকায়

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে অ্যাম্বুলেন্সে করে ১ লাখ ৫ হাজার ইয়াবা পাচারের অভিযোগে চালক ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (৫ মে) দুপুরে কোতোয়ালী...