বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

মিরসরাইয়ে অপকর্মের দায়ে ইউপি সদস্য বরখাস্ত

সাফায়েত মেহেদী, মিরসরাই।

চট্টগ্রামের মিরসরাইয়ে নানা অপকর্মের দায়ে মিরসরাই সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল্লাহ আল মামুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (২৬ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই ইউপি সদস্যকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়।

জানা গেছে, চলতি বছরের ২৯ ফেব্রুয়ারি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপজেলার মধ্যম তালবাড়িয়া এলাকার রেললাইনের পাশে পাহাড়ের পাদদেশের মাটি ও কৃষি জমির মাটি কেটে ইটভাটায় সরবরাহ করার অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ইউপি সদস্য মামুনকে বিনাশ্রম কারাদণ্ড দেন তৎকালীন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

এর আগে গত বছরের ৩০ সেপ্টেম্বর মিরসরাই সদর ইউনিয়নের মধ্যম তালবাড়িয়ার স্টেশন এলাকা থেকে বনবিভাগ ও পুলিশের যৌথ অভিযান ট্রাক ভর্তি চোরাই সেগুন কাঠসহ ইউপি সদস্য মামুনকে আটক করে পুলিশ। হামলা, চাঁদাবাজি, অবৈধভাবে মাটি কাটা, পাহাড় কাটা, চোরাই কাঠের ব্যবসাসহ একাধিক অপকর্মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার সাক্ষরিত এক প্রজ্ঞাপনে (নম্বর-৪৬.০০.১৫০০.০১৭.২৭.০০২.১৬-৪৭১) আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং তার বিরুদ্ধে দায়েরকৃত সি. আর মামলা নং-২৪১/২০২২ এর অভিয়োগ চট্টগ্রাম বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলে নেওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪ (১) এবং ৩৪ (৪) (খ) (ঘ) ধারা অনুযায়ী চট্টগ্রাম জেলা প্রশাসক ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেন। অভিযোগের ভিত্তিতে আব্দুল্লাহ আল মামুনকে অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪ (১) এবং ৩৪/৪) (খ) (ঘ) ধারা অনুযায়ী ইউনিয়ন পরিষদের স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হয়।

অপরদিকে গত ২৬ মে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার সাক্ষরিত প্রজ্ঞাপনে (নম্বর-৪৬.০০.১৫০০.০১৭.২৭.০০২.১৬-৪৭২) কারন দর্শানোর নোটিশে বলা হয়, আব্দুল্লাহ আল মামুনকে ইউপি সদস্য পদ থেকে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না, তার জবাব কারন দর্শানোর নোটিশ প্রাপ্তির ১০ কার্য দিবসের মধ্যে চট্টগ্রাম জেলা প্রশাসক মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণ নিশ্চিতকরণের জন্য নির্দেশনা প্রদান করা হয়।

মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন বলেন, মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্গনের অভিযোগে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিতে সমীচীন নয় এই মর্মে মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন দেয়া হয়েছে। বিষয়টি আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবগত করেছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা

“বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট...

পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে : শুভেন্দু

পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী–এর ব্যক্তিগত সহকারী (পিএ) চন্দ্রনাথ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ১ 

খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে গণতান্ত্রিক ইউপিডিএফ'র কর্মী নিহতের অভিযোগ...

প্রশাসনকে নির্ভয়ে নিরপেক্ষ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রশাসনকে জনমুখী...

নিজের গাড়িবহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে সাইড দিলেন প্রধানমন্ত্রী

নিজের গাড়িবহর থামিয়ে রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্সকে পথ করে...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, ফুটবল ও ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম...

আরও পড়ুন

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা

“বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল...

পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে : শুভেন্দু

পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী–এর ব্যক্তিগত সহকারী (পিএ) চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৬ মে) রাতে উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামে...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ১ 

খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে গণতান্ত্রিক ইউপিডিএফ'র কর্মী নিহতের অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে পানছড়ি-লোগাং সড়কের ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমনের...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, ফুটবল ও ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম জেলা পর্বের ৫ম দিনে ফুটবল ও ক্রিকেট বালক/ বালিকা কোয়ার্টার ফাইনাল সম্পন্ন হয়েছে।ফুটবল বালক বিভাগে...