সোমবার, ৩ আগস্ট ২০২৬

গাজায় আবারও তাঁবু ক্যাম্পে হামলা, নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক

গাজায় ভূখণ্ডে বাস্তুচ্যুতদের জন্য নির্মিত তাঁবুতে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ।

গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরের কাছে আল-মাওয়াসিতে বাস্তুচ্যুতদের তাঁবু ক্যাম্পে এ হামলা চালানো হয়।

বুধবার (২৯ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ফিলিস্তিনি চিকিৎসা কর্মকর্তারা এবং ফিলিস্তিনি বার্তা সংস্থার বরাতে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, বাস্তুচ্যুত পরিবারের একটি তাঁবু ক্যাম্পে ইসরায়েলি বোমা বর্ষণ হয়ে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১২ জনই নারী।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় টেলিগ্রামে জানিয়েছে, হামলায় আরও ৬৪ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। তবে আল-মাওয়াসিতে হামলা চালানোর কথা অস্বীকার করেছে ইসরায়েল।

দখলদার বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলেছে, ‘গত কয়েক ঘণ্টার মধ্যে আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) আল-মাওয়াসির ওই মানবিক এলাকায় হামলা করেনি। ’

ইসরায়েলি বাহিনীর বিবৃতির বিপরীতে আল জাজিরার হিন্দ খুউদারি গাজার দেইর আল-বালাহ থেকে জানিয়েছেন, ‘ইসরায়েলি বাহিনী আরেকটি অস্থায়ী তাঁবু ক্যাম্পকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, যেখানে বেশিরভাগ মানুষই ছিলেন নারী ও শিশু। ’

এর আগে রোববার রাতে রাফা শহরে বাস্তুচ্যুত লোকদের শিবিরে হামলা চালায় ইসরায়েল। এতে কমপক্ষে ৪৫ জন ফিলিস্তিনি নিহত হন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের...

ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।একইসাথে কীভাবে ঢাকার নদীগুলোর দূষণ প্রতিরোধ করা যায়, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা যায় এবং...