মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ফের পাহাড়ি ঢলে ভেঙে গেল নারানগিরি বাঁশের সাঁকো: দূর্ভোগে শত শত গ্রামবাসী

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নং  রাইখালী ইউনিয়নের নারানগিরি ১নং পাড়ার যোগাযোগের একমাত্র বাঁশের সাঁকোটি  পানিতে ভেসে গেছে। সাঁকোটি ৭০ ফুট লম্বা। সোমবার  দিবাগত রাত ৩ টায় অতি বর্ষণের ফলে সৃষ্ট নারানগিরি খালে উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে এই সাঁকোটি ভেঙে যায় বলে জানান স্থানীয় অধিবাসী মোহাম্মদ  রাশেদ।

সাঁকোটি ভেসে যাওয়ার পর থেকে চরম ভোগান্তিতে পড়েছেন পাড়াবাসী। বর্তমানে এই পাড়ার প্রায় ১ শত  পরিবারের মানুষ একরকম ঘরবন্দি অবস্থায় রয়েছেন।

স্থানীয় ১ নং পাড়ার বাসিন্দা আব্দুল মোনাফ, আজিজ মিয়া, ওসমান মঙ্গলবার সকালে এই প্রতিবেদককে জানান,  গত সোমবার  কয়েক দিনের বৃষ্টির ফলে  উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তোড়ে সাঁকোটি ভেঙে  যায়। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। বিশেষ করে স্কুল পড়ুয়া শিক্ষার্থী এবং কর্মজীবি লোকজন ঘর হতে বের হতে পারছে না। আমরা সরকারের কাছে  বারবার আবেদন করার পরও এই খালের উপর একটি স্থায়ী সেতু নির্মাণ করা হয় নাই।

২ নং রাইখালী ইউনিয়ন এর ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য শৈবাল সরকার সাগর জানান,  প্রবল বর্ষণে ২০২৩ সালের ৯ আগস্ট সাঁকোটি ভেঙে গিয়েছিল। সেই সময় গ্রামবাসীরা সহ আমরা সাঁকোটি মেরামত করে চলাচলের উপযোগী করি। তখন এই খালের উপর একটি স্থায়ী সেতু নির্মাণের জন্য এলজিইডি বরাবর আবেদন করা হয়েছিল। কিন্তু অদ্যাবদি এই খালের উপর স্থায়ী কোন সেতু নির্মাণ করা হয় নাই। আমরা এই খালের উপর একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানাই।

যোগাযোগ করা হলে কাপ্তাই উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী বলেন,  ইতিমধ্যে এই খালের উপর স্থায়ী সেতু নির্মাণের একটি প্রকল্প পাস হয়েছে, শীঘ্রই এই খালের উপর স্থায়ী সেতু নির্মাণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক...

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও রেইস অনলাইন লিমিটেড মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

আরও পড়ুন

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর টবে গাঁজা চাষের অভিযোগে লোকমান হোসেন (৪৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময়...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...