শুক্রবার, ৮ মে ২০২৬

১৯ উপজেলার ভোটগ্রহণ স্থগিত

চট্টগ্রাম নিউজ ডেস্ক

ষষ্ট উপজেলা পরিষদের তৃতীয় ধাপের ১০৯টি উপজেলার মধ্যে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবের কারণে মোট ১৯টি উপজেলার ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২৭ মে) মো. জাহাংগীর আলম এক সংবাদ সম্মেলনে ইসি সচিব এই তথ্য জানান।

ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, ‘আগামী ২৯ মে ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপের ১০৯ উপজেলায় ভোটগ্রহণের কথা ছিল। এ উপলক্ষে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবাই নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করেছে। কিন্তু গতকাল সন্ধ্যা থেকে ঘূর্ণিঝড় রিমাল উপকূলীয় অঞ্চলগুলোতে আঘাত হেনেছে।’

ইসি সচিব বলেন, ‘এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, জলোচ্ছাসের কারণে কিছু কিছু নির্বাচনি এলাকায় পানি প্রবেশ করেছে, কোথাও বেড়িবাঁধ ভেঙে পানি প্রবেশ করেছে, কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এসব বিবেচনায় নির্বাচন কমিশন মোট ১৯টি উপজেলার ভোটগ্রহণ আপাতত স্থগিত করেছে।’

ভোট স্থগিত করা উপজেলাগুলো হলো- বাগেরহাটের শরণখোলা, মোড়েলগঞ্জ, মোংলা, খুলনা জেলার কয়রা, ডুমুরিয়া, পাইকগাছা, বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া, পটুয়াখালী সদর, দুমকী, মির্জাগঞ্জ, পিরোজপুরের মঠবাড়িয়া, ভোলার তজুমদ্দিন, লালমোহন, ঝালকাঠির রাজাপুর, কাঠালিয়া, বরগুনার বামনা ও পাথরঘাটা এবং রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলা।

এসব উপজেলায় ভোট করার জন্য কি একেবারে অনুপযোগী, এমন প্রশ্নে জাহাংগীর আলম বলেন, অনুপযোগী না। প্রথমত, সেখানে এখনও বৃষ্টি আছে। আর পানি জমে আছে। এই বৃষ্টির পানি যদি একদিনের মধ্যে না কমে যায়, তাহলে সেখানে ভোটার উপস্থিতি ও ভোটের মালামাল পৌঁছানো কষ্টকর হয়ে যাবে বলে মাঠ প্রশাসন থেকে আমাদের জানিয়েছেন। তারাই সুপারিশ করেছেন, এসব ভোট পিছিয়ে দেওয়ার জন্য। আপাতত আমরা ভোট স্থগিত করেছি। পরে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত জানাব।

এ সংখ্যা আরও বাড়তে পারে কিনা এমন প্রশ্নে সচিব জাহাংগীর আলম বলেন, ‘আমরা ক্ষয়ক্ষতি ও সংশ্লিষ্ট উপজেলার বাস্তব চিত্র পেলে তারপর বলতে পারব।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে সড়কের নিরাপত্তা বেষ্টনী কেটে ব্রিজ নির্মাণ, ২৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক প্রতিরক্ষায় নির্মিত সড়ক ও জনপথ (সওজ)...

চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।...

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

হাওর অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ...

এদেশের হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সকলের নিরাপত্তা নিশ্চিতে আমাদের দায়িত্ব নিতে হবে

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক...

নতুন কুঁড়ি স্পোর্টস এর চট্টগ্রাম পর্ব, ফুটবল ও ক্রিকেট সেমিফাইনাল সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

সীতাকুণ্ডের কুমিরা গ্যাস সিলিন্ডার গোডাউনে অভিযান, জরিমানা ১ লক্ষ

চট্টগ্রামে সীতাকুণ্ড উপজেলার কুমিরা ঘাটঘর এলাকার গোয়েন্দা সংস্থা (এনএসআই)...

আরও পড়ুন

বোয়ালখালীতে সড়কের নিরাপত্তা বেষ্টনী কেটে ব্রিজ নির্মাণ, ২৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক প্রতিরক্ষায় নির্মিত সড়ক ও জনপথ (সওজ) বিভাগের গাইড ওয়াল কেটে খালের ওপর লোহার ব্রিজ নির্মাণ করায় প্রবাসী মো মো. জাহাঙ্গীর আলম...

চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে দেশের চার জেলায় পাঁচটি নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ...

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

হাওর অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে স্বচ্ছতার সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতের...

এদেশের হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সকলের নিরাপত্তা নিশ্চিতে আমাদের দায়িত্ব নিতে হবে

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা ও নাগরিক অধিকার...