শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

সীতাকুণ্ডে সুরাঙ্গন খেলাঘর আসর’র সম্মেলন অনুষ্ঠিত

অশোক দাশ, সীতাকুণ্ড

সীতাকুণ্ডে সুরাঙ্গন খেলাঘর আসরের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

  ২৪ মে শুক্রবার সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সকাল দশটায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মৃণাল কান্তি ভট্টাচার্য স্মৃতি সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এসময় সাংগঠনিক অধিবেশনে পরেশ দাশ গুপ্তকে সভাপতি ও ঋক ভট্টাচার্যকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ৩৭ সদস্য বিশিষ্ট একটি কার্যকরি কমিটি গঠন করা হয়।

 

অনুষ্ঠানের প্রথম পর্বে পরেশ দাশ গুপ্তের সভাপতিত্বে বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ এ কিউ এম সিরাজুল ইসলাম, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতি মণ্ডলীর সদস্য হান্নান চৌধুরী, গল্পকার ও কথাসাহিত্যিক দেবাশিস ভট্টাচার্য, ইপসা অর্থ প্রধান পলাশ কুমার চৌধুরী, খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরী, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী ও খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সাংগঠনিক সম্পাদক তপন মজুমদার।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের সূচনা হয় জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলনের মাধ্যমে। এ পর্বের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ সংসদীয় আসনের সাংসদ আলহাজ্ব এস এম আল মামুন, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ.ম.ম দিলসাদ, সীতাকুণ্ড উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম মহিউদ্দিন, সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ কামাল উদ্দিন। অনুষ্ঠানে বক্তারা বলেন, সুরাঙ্গন খেলাঘর আসর সীতাকুণ্ডের সাংস্কৃতিক প্রাঙ্গণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে সুনামের সাথে। ছোটছোট শিশুদের নিয়ে তাদের এই পথচলা খুবই আনন্দপূর্ণ ও সুন্দর। আমরা সুরাঙ্গনের এসব কার্যক্রমে মুগ্ধ হই। আমরা চাই সুরাঙ্গনের সামনের পথচলা উত্তরোত্তর সমৃদ্ধ হোক। এজন্য আমরা আমাদের সর্বপ্রকার সহযোগিতার হাত বাড়িয়ে দিব।

এসময় আরো উপস্থিত ছিলেন খেলাঘর চট্টগ্রাম মহানগরী সম্পাদক মণ্ডলীর সদস্য মনোয়ার জাহান মনি, রুবেল দাশ প্রিন্স, নীলিমা বড়ুয়া, মেঘমল্লার খেলাঘর আসরের সহ-সভাপতি জাহিদুল ইসলাম চৌধুরী, অমর কুমার শীল, সাধারণ সম্পাদক সুজিত পাল, সহ-সম্পাদক সমীরণ ভট্টাচার্য্য, সুরাঙ্গন খেলাঘর আসরের নবর্নিবাচিত কমিটির সহ-সভাপতি বিজয় চন্দ্র রায়, আশোক দাশ, মুন্নী সেন, টিটু রঞ্জন দাশ, সহ-সাধারণ সম্পাদক বাসু দেব নাথ, সাংগঠনিক সম্পাদক আবিদ হাসান মেহেদি, অর্থ সম্পাদক অপি দেব নাথ, সম্পাদক মণ্ডলীর অন্যান্য সদস্য পাপড়ি চক্রবর্তী, প্রিয়োতোষ নন্দী, তন্ময় দাশ, শুভ রায়, জয় নাথ অনি, মোঃ রুবেল, মোহসিনা আক্তার মিনা, সৃষ্টি ভট্টাচার্য, শ্রেয়া মিত্র, কৃষ্ণলাল শীল, কেয়া দে, সালমান আহম্মেদ অন্তর, অমিত বড়ুয়া, তন্ময় দেব নাথ, প্রীতি নাথ, প্রিয়ন্তি নাথ, প্রেম দাশ, দীপা শীল, প্রিয়ন্তি শীল, এলভি নাথ, পায়েল সোম, সজীব দেব নাথ, হৃদয় চৌধুরী, প্রসেনজিৎ মিত্র, পূজা নাথ প্রমুখ।

আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা কলেজ রোড প্রদক্ষিণ করে। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করেন মেঘমল্লার খেলাঘর আসর। এসময় বিজয়ী প্রতিযোগিদের মধ্যে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। এরপর ‘মানুষ গড়ে খেলাঘর’ শিরোনামে গীতিনাট্য পরিবেশনা করে সুরাঙ্গন খেলাঘর আসর। সম্মেলনে নব নির্বাচিত কমিটির শপথ পাঠ ও প্রতিযোগিদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার...

জেলার সরকারি কাজ তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

দেশের ৬৪ জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর...

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮)...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

আরও পড়ুন

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮) নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের...

ফটিকছড়িতে পুকুরে ডুবে একই মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের...

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর সহযোগী ও একাধিক হত্যা মামলার আসামি মোবারক হোসেন ওরফে ‘কালা মোবারক’সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার...

চট্টগ্রামে চোরাই স্মার্টফোনসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ১১টি বিভিন্ন মডেলের চোরাই স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চোরাই মোবাইল ফোন ক্রয়-বিক্রয়কারী সিন্ডিকেটের তিন সদস্যকে গ্রেপ্তার...