শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণায় ব্যস্ত নারীরাও

মোহাম্মদ রিয়াদ হোসেন :

দিন যতো এগোচ্ছে ততোই নির্বাচনের প্রচারণার মাঠ জমজমাট হয়ে উঠছে। প্রার্থীর সঙ্গে নির্বাচনের মাঠে ভোট চাইতে পরিবারের লোকজনসহ স্বজনরাও নেমে গেছেন পুরোদমে।

প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী (দোয়াত কলম ) জন্য ভোটারদের ধারে ধারে ছুটছেন তার সহধর্মিণী উম্মে সালমা । তার সাথে যোগ দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের নারী কর্মীরাও।

বৃহস্পতিবার বিকালে উপজেলার হাইলধর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘরে ঘরে ও সাধারণ ভোটারদের নিকট দোয়াত কলম প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরীর জন্য ভোট চান তিনি।

প্রচারণায় আসা শামীম আরা বেগম রত্না বলেন, সকাল বিকালে পুরুষদের পাশাপাশি প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তারাও। নারী ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন।

পীরখাইন এলাকার নতুন ভোটার তামান্না রহমান জানান , সকালে ও বিকালে নারীদের কয়েকটি টিম ভোট চাইতে আসে। নিজ-নিজ প্রার্থীর পক্ষে তারা বিভিন্ন প্রচারপত্রও বিলি করে। প্রার্থীদের পক্ষে নারীদের ঘরে ঘরে ভোট চাইতে আসছে বিষয়টা ভালো লাগছে।

তৌহিদুল হক চৌধুরীর সহধর্মিণী উম্মে সালমা বলেন, আনোয়ারায় গত ১০ বছরের উন্নয়ন কর্মকাণ্ডে বদলে গেছে উপজেলার চিত্র। ডোর টু ডোর আমরা প্রচারণা চালিয়ে যাচ্ছি। মা, বোনদের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করছি। আনোয়ারাকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে দোয়াত কলম মার্কাকে ভোট দিয়ে বিজয়ের ধারা অব্যাহত রাখতে সকলকে অনুরোধ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার...

জেলার সরকারি কাজ তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

দেশের ৬৪ জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর...

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮)...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

আরও পড়ুন

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮) নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের...

ফটিকছড়িতে পুকুরে ডুবে একই মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের...

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর সহযোগী ও একাধিক হত্যা মামলার আসামি মোবারক হোসেন ওরফে ‘কালা মোবারক’সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার...

চট্টগ্রামে চোরাই স্মার্টফোনসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ১১টি বিভিন্ন মডেলের চোরাই স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চোরাই মোবাইল ফোন ক্রয়-বিক্রয়কারী সিন্ডিকেটের তিন সদস্যকে গ্রেপ্তার...