চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে ডুবে রোমাইসা জান্নাত নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২২ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ছনুয়া ইউনিয়নের মধুখালী ইসহাক মুন্সির বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত রোমাইসা ওই এলাকার আব্দুল্লাহ্ আল মামুন ফয়সালের কন্যা শিশু।
শিশুটির পিতা আব্দুল্লাহ্ আল মামুন বলেন, আজ সকালে আমাদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় রোমাইসা। হঠাৎ তাকে না দেখে খুঁজতে খুঁজতে পুকুরে ভাসমান অবস্থায় দেখি। পরে পুকুর থেকে উদ্ধার করে তাকে চাম্বল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাম্বল জেনারেল হাসপাতালের (বেসরকারি) আবাসিক মেডিকেল অফিসার আব্দুল্লাহ্ বিন আব্দুল করিম জানান, এক শিশুকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে।
