মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

৯০ বছর বয়সে চশমা ছাড়া করেন কাঁথা সেলাই

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

চট্টগ্রাম মহানগর এলাকার উত্তর কাট্রলির প্রশান্তি আবাসিক এলাকার মীনা হাউজ এর তৃতীয় তলা। রবিবার (১৯ মে) রাত সাড়ে ৮ টায় দেখা মেলে ৯০ বছর বয়সী আশালতা বড়ুয়ার।  তিনি তাঁর মেয়ে সাধনা বড়ুয়া এবং মেয়ের জামাই অবসরপ্রাপ্ত সওজ এর কর্মকর্তা কমল বিন্দু বড়ুয়ার বাসায় থাকেন। এসময় চশমা ছাড়া হুইল চেয়ারে বসে  আশালতা বড়ুয়াকে নকশি কাঁথা সেলাই করতে দেখা যায়। কথা হয় এই প্রতিবেদকের সাথে আশালতা বড়ুয়ার। 

হুইল চেয়ারে বসে  তিনি বলেন, সেই ছোট বেলা হতে আমি হাতের কাজের পারদর্শী ছিলাম। ১১ বছর বয়সে  বিয়ে হবার পর ফটিকছড়ি  হাইদচকিয়া শশুড় বাড়িতে সংসারের ফাঁকে ফাঁকে আমি কাঁথা সেলাই সহ নানা রকম হাতের কাজ করতাম। আমার স্বামী অনেক বছর আগে মারা যান। একটা এক্সিডেন্টে আমার ডান  পায়ে আঘাত পাই। বিগত ৮ বছর ধরে আমি মেয়ের বাসায় হুইল চেয়ারে বসে এই কাঁথা সেলাই করছি। আমার এক ছেলে ছিল সেই মারা গেছে, তাই মেয়ে আমাকে তাঁর  বাসায় নিয়ে আসে। আমি কোনরকম চশমা ছাড়া কাঁথা সেলাই করতে পারি। একটা কাঁথা সেলাই করতে ১৫ থেকে ২০ দিন সময় লাগে। এই পর্যন্ত শত শত কাঁথা আমি সেলাই করেছি। এটা আমার আনন্দ লাগে। মেয়ে, নাতি এবং তাদের ছেলে মেয়েদের এই কাঁথা গুলো দিয়ে দিই। সেলাই করতে না পারলে আমার সময় কাটে না।

এসময় কথা হয় আশালতা বড়ুয়ার নাতনি  বেতার   শিল্পী  ও শিক্ষক পপি বড়ুয়ার সাথে। তিনি বলেন, আমার দিদা অনেক সুন্দর করে কাঁথা সেলাই করতে পারেন। সুন্দর সুন্দর নকশি কাঁথা সেলাই করেন তিনি।  দিদা বসে থাকতে পছন্দ করেন না। কাঁথা সেলাই করতে না পারলে তাঁর মাথা খারাপ হয়ে যায়, অস্থির অস্থির লাগে তাঁর। তিনি চশমা ব্যবহার ছাড়া কাঁথা সেলাই করেন।

আশালতা বড়ুয়ার নাতনির ছেলে অনিরুদ্ধ  উপল  বলেন, আমি উনাকে বড় মা ডাকি। উনি অবসর সময়ে কাঁথা সেলাই করেন। এটা আমাদের বাঙালি সংস্কৃতির মধ্যে পড়ে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক...

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও রেইস অনলাইন লিমিটেড মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

আরও পড়ুন

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর টবে গাঁজা চাষের অভিযোগে লোকমান হোসেন (৪৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময়...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...