শুক্রবার, ৮ মে ২০২৬

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে হেলাল আকবর বাবরের এতিমদের মাঝে খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক

শেখ আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের ব্যবস্থাপনায় এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৭ মে) দুপুরে নগরীর নন্দনকানন ২নং গলি বাওয়া চিলড্রেন হোম এতিমখানায় এতিম শিশু ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এছাড়াও বাদ আছর বাওয়া চিলড্রেন হোমের সুপারিন্ডেন্ট মাওলানা মুহাম্মদ আবদুল কাদেরের পরিচালনায় দোয়া মাহফিল শেষে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সাবেক ছাত্রনেতা এম. কুতুব উদ্দিন চৌধুরী’র সভাপতিত্বে এবং শিবু প্রসাদ চৌধুরী’র পরিচালনায় আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিল সলিমুল্লাহ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক সারোয়ার জাহান সারু, মহানগর কৃষক লীগের যুগ্ম সম্পাদক সাবেক ছাত্রনেতা হাজী মো. সেলিম, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মনোয়ার জাহান মনি, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা সিরাজুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আইনুল করিম আবেদ, সাবেক ছাত্রনেতা বিশিষ্ট ব্যাংকার নাছির উদ্দিন ফাহিম, সাবেক ছাত্রনেতা পংকজ রায়, জামাল খান ওয়ার্ড খ ইউনিট আ. লীগের সাধারণ সম্পাদক মো. ইকবাল আহমেদ ইমু, এনায়েত বাজার গ ইউনিট আ. লীগের সাংগঠনিক সম্পাদক মো. তসলিম আলম, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. মোরশেদ আলম, রতন ঘোষ, যুবনেতা মো. জাহেদ হোসেন, কোতোয়ালী থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা তোফাজ্জল হোসেন জিকু, যুবনেতা সায়েম চৌধুরী, মো. ফয়সাল, সামির সাকিব চৌধুরী প্রমুখ।

উক্ত সভায় বক্তারা বলেন, ৭৫ এর ১৫ আগস্ট কালোরাত্রিতে জাতির জনকসহ সপরিবারকে হত্যার মধ্য দিয়ে লুণ্ঠিত গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে ১৯৮১ সালের ১৭ মে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ঘটে। তারই ধারাবাহিকতায় অসংখ্য গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে আজকের সমৃদ্ধশালী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার সংগ্রামে সদা জাগ্রত থেকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আমাদের স্ব স্ব অবস্থান থেকে সতর্ক থেকে শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতাকে প্রতিহত করার ষড়যন্ত্রকারীদের প্রতিরোধ আন্দোলনে সকলকে সজাগ থাকার উদাত্ত আহ্বান জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে সড়কের নিরাপত্তা বেষ্টনী কেটে ব্রিজ নির্মাণ, ২৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক প্রতিরক্ষায় নির্মিত সড়ক ও জনপথ (সওজ)...

চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।...

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

হাওর অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ...

এদেশের হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সকলের নিরাপত্তা নিশ্চিতে আমাদের দায়িত্ব নিতে হবে

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক...

নতুন কুঁড়ি স্পোর্টস এর চট্টগ্রাম পর্ব, ফুটবল ও ক্রিকেট সেমিফাইনাল সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

চকরিয়ায়  ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

কক্সবাজারের চকরিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত...

আরও পড়ুন

বোয়ালখালীতে সড়কের নিরাপত্তা বেষ্টনী কেটে ব্রিজ নির্মাণ, ২৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক প্রতিরক্ষায় নির্মিত সড়ক ও জনপথ (সওজ) বিভাগের গাইড ওয়াল কেটে খালের ওপর লোহার ব্রিজ নির্মাণ করায় প্রবাসী মো মো. জাহাঙ্গীর আলম...

এদেশের হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সকলের নিরাপত্তা নিশ্চিতে আমাদের দায়িত্ব নিতে হবে

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা ও নাগরিক অধিকার...

নতুন কুঁড়ি স্পোর্টস এর চট্টগ্রাম পর্ব, ফুটবল ও ক্রিকেট সেমিফাইনাল সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম পর্বের ৬ষ্ঠ দিনে ফুটবল ও ক্রিকেটের সেমিফাইনাল সম্পন্ন হয়েছে। একই দিনে সিজেকেএস সুইমিং পুলে...

সীতাকুণ্ডের কুমিরা গ্যাস সিলিন্ডার গোডাউনে অভিযান, জরিমানা ১ লক্ষ

চট্টগ্রামে সীতাকুণ্ড উপজেলার কুমিরা ঘাটঘর এলাকার গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের বিক্তিতে ইউনুস এন্টারপ্রাইজ নামের একটি গ্যাসের বোতলের গোডাউনে অভিযান চালিয়ে ১ লক্ষ টাকা...