মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঝর্ণায় ডুবে স্কুলছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ঝর্ণা থেকে নিখোঁজ হওয়ার ১০ ঘণ্টা পর এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) রাত সাড়ে ৯টায় ঝর্ণা থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

নিহত ছাত্রের নাম জুনায়েদ হোসেন রিমন (১৩)। নিহত জুনায়েদ চট্টগ্রাম নগরীর সরকারি হাজী মুহাম্মদ মহসিন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

জানা যায়, জুনায়েদসহ সকালে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে করে ১৪ জন বন্ধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসে। দুপুর ১২টার দিকে বন্ধুরা মিলে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের পিছনে অবস্থিত ঝর্ণা এলাকায় ঘুরতে যান। এ সময় বন্ধুরা মিলে ঝর্ণাতে গোসল করতে নামে। প্রায় ঘণ্টাখানেক ধরে সেখানে গোসল করার পর ১৩ জন বন্ধু পাড়ে উঠে আসলেও জুনায়েদ পাড়ে উঠেনি। বিষয়টি অন্যদের নজরে আসলে তারা খোঁজাখুঁজি শুরু করেন। বন্ধুকে খুঁজে না পেয়ে দুপুরের শাটলে তারা শহরে ফিরে জুনায়েদের পরিবারকে বিষয়টি জানায়। পরে তার পরিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে প্রশাসনের সহযোগিতায় খোঁজাখুঁজি শুরু করে। সন্ধ্যা ৭ টায় হাটহাজারী ফায়ার সার্ভিস এবং শহরের ডুবুরি দলের সহায়তায় প্রায় ২ ঘণ্টা শ্বাসরুদ্ধর অভিযানের পর রাত ৯টায় জুনায়েদকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. অহিদুল আলম বলেন, শহরের দুটি স্কুল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কয়েকজন স্কুল ছাত্র ঘুরতে এসেছিল। বিশ্ববিদ্যালয় ঝর্ণায় গোসল করতে নেমে তাদের মধ্যে একজন ছাত্র নিখোঁজ হয়। বিষয়টি জানতে পেরে ফায়ার সার্ভিসের একটি টিম ও কয়েকজন ডুবুরি সদস্যের সহায়তায় রাত ৯টায় আমরা সেই স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করি এবং তার পরিবারকে হস্তান্তর করি।

ফায়ার সার্ভিসের জ্যৈষ্ঠ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, বিভাগীয় কার্যালয় থেকে রাত ৯টার দিকে আমাদের একটি ডুবুরি দল এসে তল্লাশি শুরু করে। বেশি সময় কাজ করতে হয়নি। শুরুতেই মরদেহটি আমরা খুঁজে পাই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...